Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:২৭, ২৬ মার্চ ২০২৬

যুদ্ধবিরতি নয়, ৫ শর্ত মানলেই শেষ হবে সংঘাত: ইরান

যুদ্ধবিরতি নয়, ৫ শর্ত মানলেই শেষ হবে সংঘাত: ইরান
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম Press TV জানিয়েছে, তেহরান ওয়াশিংটনের দেয়া প্রস্তাবকে ‘অবাস্তব’ ও ‘একতরফা’ হিসেবে বিবেচনা করছে।

বুধবার (২৫ মার্চ) এক উচ্চপদস্থ রাজনৈতিক-নিরাপত্তা কর্মকর্তার বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইরান স্পষ্ট করে জানিয়েছে—যুদ্ধ কখন শেষ হবে, তা তারা নিজেরাই নির্ধারণ করবে; কোনও বহিরাগত চাপ মেনে নেয়া হবে না।

কূটনৈতিক সূত্র অনুযায়ী, পাকিস্তানসহ বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের কাছে ১৫ দফার একটি শান্তি প্রস্তাব পাঠায়। তবে ইরান সেটিকে আলোচনার ভিত্তি হিসেবে না দেখে নিজেদের ওপর চাপিয়ে দেয়া শর্ত হিসেবে দেখছে।

তেহরান জানিয়েছে, শুধুমাত্র কথার আশ্বাসে নয়, বাস্তব পদক্ষেপ না দেখা পর্যন্ত তাদের ‘প্রতিরক্ষামূলক অভিযান’ চলতে থাকবে।

যুদ্ধ বন্ধে ইরান যে পাঁচটি শর্ত দিয়েছে, তা হলো—

  • প্রথমত, অবিলম্বে সব ধরনের হামলা ও সামরিক আগ্রাসন বন্ধ করতে হবে।
  • দ্বিতীয়ত, ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে আর কোনও যুদ্ধ বা হামলা হবে না—এমন কার্যকর আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে।
  • তৃতীয়ত, চলমান যুদ্ধে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে।
  • চতুর্থত, শুধু ইরানের ভূখণ্ড নয়, মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে এবং মিত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চলমান সামরিক অভিযান বন্ধ করতে হবে।
  • পঞ্চমত, গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌম নিয়ন্ত্রণ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে।

ইরানের ওই কর্মকর্তা আরও বলেন, যুক্তরাষ্ট্র একদিকে আলোচনার কথা বলছে, অন্যদিকে বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ শর্ত দিচ্ছে। অতীতের বিভিন্ন চুক্তিতে প্রতিশ্রুতি ভঙ্গের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, এবার আর কোনও ‘ফাঁপা আশ্বাস’ গ্রহণ করা হবে না।

বর্তমানে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। লোহিত সাগর ও পারস্য উপসাগরেও এর প্রভাব পড়ছে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণের দাবি এবং এ অনড় অবস্থান বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্র এখনও আনুষ্ঠানিকভাবে ইরানের এ অবস্থানের বিষয়ে কোনও মন্তব্য করেনি। তবে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মার্কিন প্রতিনিধিদল মোবাইলের আলোয় দেখলেন জুলাই জাদুঘর
সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের অব্যবস্থাপনায় জনভোগান্তি বেড়েছে: নাহিদ ইসলাম
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে নামলে শত্রু ভাববে ইরান
অর্থ কমিটির বৈঠক অকার্যকর করার অভিযোগ হাসনাতের
হরমুজে ভাঙলো মার্কিন শক্তির দম্ভ
ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে খরচ
প্রতিশোধ নয়, আত্মসম্মানের লড়াই ছিলো: কামিন্স
মেঘনায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম
ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
লংমার্চে বাধা এলে প্রতিহত করার ঘোষণা ১১ দলের
মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২
টেস্টে ইতিহাসের সেরা র‍্যাংকিংয়ে বাংলাদেশ
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, বহু হতাহতের আশঙ্কা
বঙ্গভবনে মির্জা ফখরুল, পিজিআরের গার্ড অব অনার
‘দুঃখ পেয়েছেন’ চুপ্পু, আমন্ত্রণ পাননি বঙ্গভবনে
আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
দেশে হবে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্রী