Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০৮, ২৪ মার্চ ২০২৬

আপডেট: ১৬:০৮, ২৪ মার্চ ২০২৬

ইরানি হামলায় সাংবাদিকদের ফেলেই পালালেন ইসরায়েলি প্রেসিডেন্ট

ইরানি হামলায় সাংবাদিকদের ফেলেই পালালেন ইসরায়েলি প্রেসিডেন্ট
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের ধেয়ে আসা শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আতঙ্কে খোদ ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে সাংবাদিকদের ফেলে প্রাণভয়ে দৌড়ে পালাতে দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় এ ঘটনার ভিডিও এখন রীতিমতো ভাইরাল।

সোমবার (২৩ মার্চ) সেখানে একটি সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছিলেন প্রেসিডেন্ট হারজগ। এ সময় এলাকায় বিকট শব্দে ক্ষেপণাস্ত্রটি আছড়ে পড়তেই উপস্থিত সাংবাদিকদের রেখেই নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড় শুরু করেন হারজগ। তার দেহরক্ষীরা দ্রুত তাকে জাপটে ধরে নিকটস্থ বাঙ্কারে নিয়ে যান। এ দৃশ্য দেখে উপস্থিত গণমাধ্যমকর্মীদের মাঝেও চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপস্থিত সাংবাদিকরাও নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে থাকেন। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

এ হামলার প্রেক্ষাপটে ইরান ও যুক্তরাষ্ট্র-কে ঘিরে চলমান উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। ইরান আগেই হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের বিরুদ্ধে যেকোনও আগ্রাসনের জবাব দেয়া হবে।

বিশ্লেষকদের মতে, সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় এ ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। বিশেষ করে উত্তরের শহরগুলো এখন সরাসরি হামলার আওতায় চলে আসায় উদ্বেগ বাড়ছে।

তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এখনও এ ঘটনার বিস্তারিত আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। হামলার প্রকৃতি ও ক্ষয়ক্ষতি সম্পর্কে নিশ্চিত তথ্য জানার জন্য অপেক্ষা করছে সংশ্লিষ্ট মহল।

সব মিলিয়ে, চলমান সংঘাতের মধ্যে এ ঘটনা অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিস্থিতির ভঙ্গুর চিত্রই সামনে তুলে ধরছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল