Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৪১, ২৪ মার্চ ২০২৬

৭৭তম অভিযানের দাবি

ইসরায়েল-মার্কিন ঘাঁটিতে ফের হামলা ইরানের

ইসরায়েল-মার্কিন ঘাঁটিতে ফের হামলা ইরানের
ফাইল ছবি

ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে নতুন করে হামলা চালিয়েছে ইরান। দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, এটি ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলোর বিরুদ্ধে তাদের ‘৭৭তম’ দফার হামলা।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি-তে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ইসরায়েলের উত্তর, কেন্দ্র ও দক্ষিণাঞ্চলজুড়ে একযোগে হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে দাবি করা হয়েছে, এ হামলায় ‘সুপার-হেভি’ এবং ‘পয়েন্ট-অ্যান্ড-শুট’ ধরনের উন্নত অস্ত্রব্যবস্থা, ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্র এবং বিভিন্ন ধ্বংসাত্মক ড্রোন ব্যবহার করা হয়েছে।

শুধু ইসরায়েল নয়, ইরান দাবি করেছে যে তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটিকেও লক্ষ্যবস্তু করেছে। এর মধ্যে কুয়েতের আলি আল সালেম এয়ার বেস, সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ার বেস এবং সংযুক্ত আরব আমিরাতের আল-দাফরা এয়ার বেস ঘাঁটির নাম উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর ‘পরস্পরবিরোধী আচরণ’ ইরানকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নিতে পারবে না। বরং তারা তাদের সামরিক অভিযান অব্যাহত রাখবে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে।

তবে এ হামলার বিষয়ে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। ফলে হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি বা পরিস্থিতির পূর্ণ বিবরণ এখনও স্পষ্ট নয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল
পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জন্মদিনেও ‘অকারণ’-এ হিমি
প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ
মাইক্রোসফটসহ ৭ প্রতিষ্ঠানের ভিসা কর্মসূচি স্থগিত করছে যুক্তরাষ্ট্র
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার দুই সন্তান
রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন
নরসিংদীর পুকুরে ‘জলপরীর গুজব’, নেপথ্যে কি?
সাহিত্যে নোবেল পেলেন অ্যান কারসন
রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের