Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৭, ২৪ মার্চ ২০২৬

যুদ্ধ থামাতে ইরানকে অনুরোধ যুক্তরাষ্ট্রের, অনড় তেহরান

যুদ্ধ থামাতে ইরানকে অনুরোধ যুক্তরাষ্ট্রের, অনড় তেহরান
ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধ থামাতে একাধিক বন্ধুরাষ্ট্রের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের কাছে আলোচনার অনুরোধ পাঠিয়েছে বলে জানিয়েছে ইরান। তবে তেহরান স্পষ্ট করেছে, নিজেদের অবস্থান থেকে তারা সরে আসছে না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই জানান, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বন্ধুদেশগুলোর মাধ্যমে যুদ্ধবিরতির বার্তা তারা পেয়েছে। তবে ইরানের পূর্বঘোষিত অবস্থানে কোনও পরিবর্তন হয়নি।

তিনি সতর্ক করে বলেন, দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর কোনও হামলা হলে তার পরিণতি হবে ভয়াবহ। বিশেষ করে হরমুজ প্রণালি সংক্রান্ত ইস্যুতেও ইরানের অবস্থান অপরিবর্তিত রয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনও দাবিই সরাসরি নাকচ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বক্তব্যকে ‘মিথ্যা’ আখ্যা দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিস্থিতি সামাল দিতে এবং তেলের বাজার নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের প্রচারণা চালাচ্ছে।

এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের জোরালো আলোচনা চলছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সমঝোতা না হলে ইরানে মার্কিন হামলা অব্যাহত থাকবে।

জবাবে গালিবাফ বলেন, ইরান আগ্রাসনের জবাবে কঠোর প্রতিক্রিয়া জানাবে এবং নিজেদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অবস্থান থেকে সরে আসবে না।

সব মিলিয়ে, পরোক্ষ বার্তা আদান-প্রদানের মধ্যেও দুই দেশের অবস্থান এখনও মুখোমুখি অবস্থানেই রয়ে গেছে, যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে।

তথ্যসূত্র : আলজাজিরা

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল
পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জন্মদিনেও ‘অকারণ’-এ হিমি
প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ
মাইক্রোসফটসহ ৭ প্রতিষ্ঠানের ভিসা কর্মসূচি স্থগিত করছে যুক্তরাষ্ট্র
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার দুই সন্তান
রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন
নরসিংদীর পুকুরে ‘জলপরীর গুজব’, নেপথ্যে কি?
সাহিত্যে নোবেল পেলেন অ্যান কারসন
রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের