Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৪৪, ২৫ মার্চ ২০২৬

পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের

পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের
ছবি: সংগৃহীত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যাপারে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনী জানিয়েছে, ‘পূর্ণাঙ্গ বিজয়’ অর্জিত না হওয়া পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের খাতাম-আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতরের মুখপাত্র আলী আবদুল্লাহি আলিয়াবাদি রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে বলেন, দেশের অখণ্ডতা রক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী দৃঢ় ও অবিচল রয়েছে। তিনি বলেন, 

আমাদের এ লড়াই পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত চলবে।

তবে ‘পূর্ণাঙ্গ বিজয়’ বলতে ঠিক কী বোঝানো হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি। বিশ্লেষকদের মতে, সম্ভাব্য কোনও আলোচনায় ইরান ছাড় দেবে না— এমন বার্তাই দিতে চায় তেহরান।

সংঘাতের ২৫তম দিনেও পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। ইরানের পক্ষ থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত রয়েছে। একইভাবে পাল্টা হামলা চালানোর দাবি করছে ইসরায়েলও।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঠেকাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা শুরু করে। জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে প্রতিরোধ গড়ে তোলে। ধীরে ধীরে এ সংঘাত মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ছড়িয়ে পড়ে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখা দিচ্ছে।

সূত্র : আল-জাজিরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল
পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জন্মদিনেও ‘অকারণ’-এ হিমি
প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ
মাইক্রোসফটসহ ৭ প্রতিষ্ঠানের ভিসা কর্মসূচি স্থগিত করছে যুক্তরাষ্ট্র
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার দুই সন্তান
রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন
নরসিংদীর পুকুরে ‘জলপরীর গুজব’, নেপথ্যে কি?
সাহিত্যে নোবেল পেলেন অ্যান কারসন
রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের