Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৭, ২৯ মার্চ ২০২৬

সততায় আলোচনায় রিতা

অ্যাকাউন্টে হঠাৎ ১০ কোটি, তবু স্পর্শ করলেন না!

অ্যাকাউন্টে হঠাৎ ১০ কোটি, তবু স্পর্শ করলেন না!
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশ-এ এক কৃষক পরিবারের গৃহবধূ রিতার সততা এখন সবার মুখে মুখে। হঠাৎ করেই তার ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ১০ কোটি রুপি জমা পড়ে। কিন্তু অবিশ্বাস্য এ অর্থ দেখেও এক টাকাও তুললেন না তিনি—বরং অপেক্ষা করলেন সত্য উদঘাটনের।

মেইনপুরি জেলার দেবগঞ্জ গ্রামের বাসিন্দা রিতা, স্বামী পরশবন বাহেলিয়ার সঙ্গে কৃষিকাজ করেই সংসার চালান। সম্প্রতি নবরাত্রি উপলক্ষে স্থানীয় ব্যাংকে টাকা তুলতে গিয়ে বন্ধ পান শাখা। পরে কাছের এটিএমে গিয়ে ব্যালেন্স চেক করতে গিয়ে চমকে ওঠেন—তার ব্যাংক অব ইন্ডিয়া অ্যাকাউন্টে দেখাচ্ছে ৯,৯৯,৪৯,৫৮৮ রুপি!

প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে না পেরে তিনি অন্য একটি এটিএমে গিয়ে আবারও ব্যালেন্স চেক করেন। একই পরিমাণ দেখে তিনি ঘটনার একটি ভিডিও ধারণ করেন, যা পরে সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে।

তবে সবচেয়ে আলোচিত হয়েছে তার সিদ্ধান্ত। এত বিপুল অর্থ থাকা সত্ত্বেও তিনি এক টাকাও তোলেননি। পরিবারের সদস্যদেরও স্পষ্টভাবে জানিয়ে দেন—বিষয়টি পরিষ্কার না হওয়া পর্যন্ত কেউ যেন এ টাকায় হাত না দেয়।

স্থানীয়দের মতে, এ পরিস্থিতিতে অনেকেই হয়তো ভিন্ন সিদ্ধান্ত নিতেন। কিন্তু রিতা সততার এক বিরল উদাহরণ স্থাপন করেছেন। ইতোমধ্যে এলাকাজুড়ে তার প্রশংসা ছড়িয়ে পড়েছে।

পরে বিষয়টি জানাতে পরিবারটি ব্যাংকে গেলে শাখা বন্ধ থাকায় তাৎক্ষণিক সমাধান পাওয়া যায়নি। ব্যাংকের করিমগঞ্জ শাখার ম্যানেজার ঋষিকান্ত পাণ্ডে জানিয়েছেন, এটি সম্ভবত প্রযুক্তিগত ত্রুটি বা কোনও লেনদেনজনিত ভুলের ফল। ব্যাংক খোলার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ঘটনাটি এখন শুধু স্থানীয় নয়, সোশ্যাল মিডিয়া জুড়েও আলোচনার কেন্দ্রবিন্দু। অনেকেই বলছেন—অর্থ নয়, সততাই মানুষের সবচেয়ে বড় সম্পদ—আর সেটিই প্রমাণ করলেন রিতা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নির্বাচন ও অন্তর্বর্তী সরকার গঠনে নেপথ্যের অজানা কাহিনী
‘নরকে স্বাগতম’—মার্কিন সেনা ঢুকলেই কফিনে ফেরার হুঁশিয়ারি ইরানের
অ্যাকাউন্টে হঠাৎ ১০ কোটি, তবু স্পর্শ করলেন না!
ইরানে স্থল অভিযানের প্রস্তুতি পেন্টাগনের
রাষ্ট্রপতি হতে চেয়েছিলেন মইন উ আহমেদ!
জনবল নিবে ডিপিডিসি, আবেদন যেভাবে
ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, রাস্তায় লাখো মানুষ
যুদ্ধবিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েল, গ্রেফতার ১২
বেরোবি ছাত্রীর সঙ্গে অন্তরঙ্গ ঢাবির ছাত্র আটক
ফুরিয়ে আসছে প্রতিরক্ষা মজুত, ত্রির্মুখী হামলায় নাজেহাল ইসরায়েল
ইরানি মিসাইল হামলায় ক্ষতবিক্ষত ইসরায়েল
মালয়েশিয়ায় ইসরায়েলি পাসপোর্টধারীদের গণহারে আটক
নোয়াখালীতে ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ৩
নোয়াখালীতে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
যশোরের সেই প্রিয়া সুন্দরী ইয়াবাসহ আটক