Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৭:২০, ২৩ মার্চ ২০২৬

আপডেট: ০৭:২২, ২৩ মার্চ ২০২৬

মার্কিন অর্থমন্ত্রীর কড়া বার্তা 

হরমুজে ইরানের ঘাঁটি ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান চলবে

হরমুজে ইরানের ঘাঁটি ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান চলবে
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

মার্কিন সংবাদমাধ্যম NBC News-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হরমুজ প্রণালিতে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে একটি লক্ষ্যভিত্তিক অভিযান শুরু করেছে। এ অভিযানের লক্ষ্য হচ্ছে ইরানের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা স্থাপনাগুলো সম্পূর্ণভাবে অকার্যকর করে দেয়া।

এনবিসির জনপ্রিয় অনুষ্ঠান Meet the Press-এ অংশ নিয়ে বেসেন্ট বলেন, হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো দুর্বল করতে আমরা সামরিক শক্তি ব্যবহার করছি। এসব স্থাপনা পুরোপুরি গুঁড়িয়ে না দেয়া পর্যন্ত অভিযান চলবে।

তিনি অভিযোগ করেন, চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক ও দেশীয় গণমাধ্যমে যেভাবে প্রতিবেদন প্রকাশ হচ্ছে, তা বাস্তবতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। তার ভাষায়, মার্কিন প্রশাসনের কার্যক্রম সম্পর্কে জনগণের কাছে ‘সঠিক চিত্র’ তুলে ধরা হচ্ছে না।

আরও পড়ুন <<>> পারমাণবিক স্থাপনায় হামলা হলেই হরমুজ বন্ধ— ইরানের কড়া হুঁশিয়ারি

এর আগে একই অনুষ্ঠানে ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি দাবি করেন, 

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রশাসন ইরান ইস্যুতে ‘নিয়ন্ত্রণ হারিয়েছে’ এবং তারা ‘বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে’।

মারফির এ মন্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানান বেসেন্ট। তিনি বলেন, সিনেটরের এ দাবি সম্পূর্ণ ভুল। আমরা ইতোমধ্যেই ইরানের সামরিক সক্ষমতার বড় অংশ ধ্বংস করে দিয়েছি এবং প্রয়োজনীয় লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের এ উত্তেজনা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উদ্বেগ তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: আল–জাজিরা

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল
পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জন্মদিনেও ‘অকারণ’-এ হিমি
প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ
মাইক্রোসফটসহ ৭ প্রতিষ্ঠানের ভিসা কর্মসূচি স্থগিত করছে যুক্তরাষ্ট্র
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার দুই সন্তান
রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন
নরসিংদীর পুকুরে ‘জলপরীর গুজব’, নেপথ্যে কি?
সাহিত্যে নোবেল পেলেন অ্যান কারসন
রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের