Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:১৫, ৩১ মার্চ ২০২৬

পারস্য উপসাগরে উত্তেজনা নতুন উচ্চতায়

দুবাই বন্দরে তেল ট্যাংকারে ইরানের হামলা

দুবাই বন্দরে তেল ট্যাংকারে ইরানের হামলা
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙর করা একটি কুয়েতি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৩০ মার্চ) এ হামলার পর ট্যাংকারটিতে আগুন ধরে যায়, যা পরে নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

আন্তর্জাতিক বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে পারস্য উপসাগরে ইরানের চলমান সামরিক তৎপরতার অংশ হিসেবেই এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা, দেশটির জাতীয় তেল কোম্পানির বরাত দিয়ে জানায়, দুবাই বন্দরের নোঙর এলাকায় অবস্থানকালে একটি বৃহৎ অপরিশোধিত তেলবাহী ট্যাংকারকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। এতে ট্যাংকারটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং আগুন ছড়িয়ে পড়ে।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত পদক্ষেপ নিয়ে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, হামলার সময় ট্যাংকারটি জ্বালানি তেলে পূর্ণ ছিলো। জাহাজটির ধারণক্ষমতা প্রায় ২০ লাখ ব্যারেল তেল, যার বাজারমূল্য ২০ কোটি ডলারেরও বেশি। হামলার ফলে জাহাজটির খোলের ক্ষতি হওয়ায় সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকি তৈরি করতে পারে।

এদিকে কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় তারা সতর্ক অবস্থানে রয়েছে। মঙ্গলবার সোশ্যাল মিডিয়া এক্সে দেয়া এক বার্তায় তারা জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে সক্রিয় রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, পারস্য উপসাগরজুড়ে এ ধরনের হামলা বাড়তে থাকলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হতে পারে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল
পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জন্মদিনেও ‘অকারণ’-এ হিমি
প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ
মাইক্রোসফটসহ ৭ প্রতিষ্ঠানের ভিসা কর্মসূচি স্থগিত করছে যুক্তরাষ্ট্র
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার দুই সন্তান
রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন
নরসিংদীর পুকুরে ‘জলপরীর গুজব’, নেপথ্যে কি?
সাহিত্যে নোবেল পেলেন অ্যান কারসন
রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের