Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫২, ৩০ মার্চ ২০২৬

উত্তেজনা নতুন মাত্রায়

ইরানের হামলায় জ্বলছে ইসরায়েলের সর্ববৃহৎ তেল শোধনাগার

ইরানের হামলায় জ্বলছে ইসরায়েলের সর্ববৃহৎ তেল শোধনাগার
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের সর্ববৃহৎ তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইরান। দেশটির উত্তরাঞ্চলীয় শহর হাইফাতে অবস্থিত বাজান তেল শোধনাগারে এ হামলার পর আগুন জ্বলতে দেখা গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা–এর প্রতিবেদনে বলা হয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিলো ইসরায়েলের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো বাজান অয়েল রিফাইনারি। আঘাতপ্রাপ্ত স্থানটি শোধনাগারের অত্যন্ত স্পর্শকাতর অংশের ভেতরে বা তার কাছাকাছি বলে ধারণা করা হচ্ছে।

বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এর আগেও একাধিকবার এ শোধনাগারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিলো। পূর্ববর্তী হামলাগুলোতে মূলত ক্ষেপণাস্ত্রের স্প্লিন্টারের আঘাতে স্থানীয় ক্ষয়ক্ষতি এবং সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটলেও বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ঘটনায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর ইসরায়েলের একটি স্থানে আঘাতের খবর পাওয়ার পরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সেখানে রিজার্ভ ও নিয়মিত বাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

উল্লেখ্য, চলতি মাসের ১৯ মার্চও একই স্থাপনায় হামলার ঘটনা ঘটে, যা এ অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। সর্বশেষ এ হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল
পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জন্মদিনেও ‘অকারণ’-এ হিমি
প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ
মাইক্রোসফটসহ ৭ প্রতিষ্ঠানের ভিসা কর্মসূচি স্থগিত করছে যুক্তরাষ্ট্র
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার দুই সন্তান
রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন
নরসিংদীর পুকুরে ‘জলপরীর গুজব’, নেপথ্যে কি?
সাহিত্যে নোবেল পেলেন অ্যান কারসন
রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের