Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:০৫, ৫ এপ্রিল ২০২৬

আলটিমেটাম ট্রাম্পের

‘সোমবারের মধ্যে হরমুজ না খুললে ইরানে নরক নেমে আসবে’

‘সোমবারের মধ্যে হরমুজ না খুললে ইরানে নরক নেমে আসবে’
ছবি: সংগৃহীত

বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ডোনাল্ড ট্রাম্প ইরানকে ফের কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রণালিটি খুলে না দিলে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে দেশটিকে।

শনিবার নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Truth Social-এ দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, আগামী ৪৮ ঘণ্টা—অর্থাৎ সোমবার (৬ এপ্রিল) এর মধ্যে হরমুজ প্রণালি খুলে দিতে হবে। অন্যথায় ইরানের ওপর ‘নরক নেমে আসবে’ বলে সরাসরি হুঁশিয়ারি দেন তিনি।

ট্রাম্প আরও বলেন, এর আগে ইরানকে একটি সমঝোতায় পৌঁছানো অথবা প্রণালিটি খুলে দেয়ার জন্য ১০ দিনের সময় দেয়া হয়েছিলো। সে সময়সীমার আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি রয়েছে। নির্ধারিত সময় পার হলে যুক্তরাষ্ট্র কঠোর সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করবে না বলেও ইঙ্গিত দেন তিনি।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি ট্রাম্প হরমুজ প্রণালি খুলে দেয়ার সময়সীমা বাড়িয়ে ৬ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করেছিলেন। সে হিসেবে সোমবারই হচ্ছে তার দেয়া চূড়ান্ত ডেডলাইন।

বিশ্বের জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ জলপথটি বন্ধ থাকায় ইতোমধ্যে বৈশ্বিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এমন আক্রমণাত্মক অবস্থান মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও উসকে দিতে পারে এবং পরিস্থিতি বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল
পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জন্মদিনেও ‘অকারণ’-এ হিমি
প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ
মাইক্রোসফটসহ ৭ প্রতিষ্ঠানের ভিসা কর্মসূচি স্থগিত করছে যুক্তরাষ্ট্র
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার দুই সন্তান
রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন
নরসিংদীর পুকুরে ‘জলপরীর গুজব’, নেপথ্যে কি?
সাহিত্যে নোবেল পেলেন অ্যান কারসন
রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের