Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:০২, ৩১ মার্চ ২০২৬

মিত্র দেশগুলোর ওপর ছাড়তে চান নেতৃত্ব

হরমুজ, যুদ্ধ সবই ছাড়তে রাজি ট্রাম্প!

হরমুজ, যুদ্ধ সবই ছাড়তে রাজি ট্রাম্প!
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত না হলেও ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান শেষ করতে আগ্রহী—এমন তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, ট্রাম্প মনে করছেন এ মুহূর্তে জোরপূর্বক হরমুজ প্রণালি খুলে দেয়ার চেষ্টা করলে সংঘাত দীর্ঘায়িত হতে পারে। এতে তার নির্ধারিত চার থেকে ছয় সপ্তাহের সময়সীমা অতিক্রম করার ঝুঁকি রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করে ওয়াশিংটন মনে করছে, তাদের সামরিক অভিযানের মূল লক্ষ্য ইতোমধ্যে অনেকটাই অর্জিত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রধান উদ্দেশ্য ছিলো ইরানের নৌবাহিনীর সক্ষমতা দুর্বল করা এবং তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে আঘাত হানা—যা আংশিকভাবে সফল হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসন এখন সরাসরি সামরিক পদক্ষেপের বদলে কূটনৈতিক চাপ বাড়ানোর দিকে ঝুঁকছে। হরমুজ প্রণালিতে অবাধ বাণিজ্য নিশ্চিত করার বিষয়টি যুদ্ধের পরিবর্তে আন্তর্জাতিক চাপ ও আলোচনার মাধ্যমে সমাধান করতে চায় হোয়াইট হাউস।

কর্মকর্তারা জানিয়েছেন, কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র এ জলপথ পুনরায় চালুর দায়িত্ব ইউরোপীয় ও উপসাগরীয় মিত্র দেশগুলোর ওপর ছেড়ে দিতে পারে। ট্রাম্প চান, দীর্ঘমেয়াদি যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়িয়ে না পড়ে মিত্ররাই নেতৃত্ব নিক।

যদিও হোয়াইট হাউসের হাতে এখনও বিভিন্ন সামরিক বিকল্প রয়েছে, তবুও আপাতত সংঘাত কমানো এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাই ট্রাম্পের অগ্রাধিকার।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এ নমনীয় অবস্থান মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। কারণ, হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের একটি বড় অংশের জ্বালানি তেল পরিবহন হয়। ফলে এ রুটে অনিশ্চয়তা বৈশ্বিক অর্থনীতির জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে।

তবে ‘দ্রুত যুদ্ধ শেষ করার’ এ কৌশল মিত্রদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করতে পারে—বিশেষ করে যেসব দেশ সরাসরি এ জলপথের নিরাপত্তার ওপর নির্ভরশীল। এখন দেখার বিষয়, তেহরান-এর সঙ্গে কোনো আনুষ্ঠানিক সমঝোতা ছাড়াই যুক্তরাষ্ট্র সত্যিই অভিযান কমিয়ে আনে কিনা।

সূত্র: দ্য গার্ডিয়ান

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মার্কিন প্রতিনিধিদল মোবাইলের আলোয় দেখলেন জুলাই জাদুঘর
সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের অব্যবস্থাপনায় জনভোগান্তি বেড়েছে: নাহিদ ইসলাম
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে নামলে শত্রু ভাববে ইরান
অর্থ কমিটির বৈঠক অকার্যকর করার অভিযোগ হাসনাতের
হরমুজে ভাঙলো মার্কিন শক্তির দম্ভ
ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে খরচ
প্রতিশোধ নয়, আত্মসম্মানের লড়াই ছিলো: কামিন্স
মেঘনায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম
ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
লংমার্চে বাধা এলে প্রতিহত করার ঘোষণা ১১ দলের
মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২
টেস্টে ইতিহাসের সেরা র‍্যাংকিংয়ে বাংলাদেশ
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, বহু হতাহতের আশঙ্কা
বঙ্গভবনে মির্জা ফখরুল, পিজিআরের গার্ড অব অনার
‘দুঃখ পেয়েছেন’ চুপ্পু, আমন্ত্রণ পাননি বঙ্গভবনে
আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
দেশে হবে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্রী