Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৫, ৩ এপ্রিল ২০২৬

আপডেট: ১১:১৬, ৩ এপ্রিল ২০২৬

ইরানের বৃহত্তম সেতু গুঁড়িয়ে দেয়ার দাবি ট্রাম্পের, নিহত ৮ 

ইরানের বৃহত্তম সেতু গুঁড়িয়ে দেয়ার দাবি ট্রাম্পের, নিহত ৮ 
ছবি: সংগৃহীত

ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে আবারও বড় ধরনের হামলার ঘটনা সামনে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের বৃহত্তম ও মধ্যপ্রাচ্যের অন্যতম উঁচু সেতু ধ্বংস করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা-র প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২ এপ্রিল) স্থানীয় সময় ইরানের কারাজ শহরের কাছে অবস্থিত বি-১ নামের একটি কৌশলগত সেতুতে এ হামলা চালানো হয়। এতে অন্তত ৮ জন নিহত এবং আরও ৯৫ জন আহত হয়েছেন।

ইরানের আলবোরজ প্রদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় সেতুটির মধ্যভাগ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইরানি কর্মকর্তারা সেতুটিকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে উঁচু সেতু হিসেবে দাবি করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, কৌশলগত গুরুত্ব বিবেচনায় সেতুটিতে একাধিকবার হামলা চালানো হয়। অন্তত দুই দফা বিমান হামলার পর সেতুর বড় অংশ ভেঙে পড়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতেও প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ সেতুর বিশাল অংশ ধসে পড়ার দৃশ্য দেখা গেছে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক্সে দেয়া প্রতিক্রিয়ায় এ হামলাকে ‘নৈতিক পতনের নিদর্শন’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, বেসামরিক অবকাঠামোর ওপর হামলা কোনোভাবেই ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে পারবে না।

ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সেতুটি তেহরান ও কারাজের মধ্যে যানজট কমানো এবং দেশের উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগ সহজ করতে নির্মাণাধীন ছিলো।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোট ইরানের সামরিক স্থাপনার পাশাপাশি গুরুত্বপূর্ণ অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করছে। এতে করে সংঘাত শুধু সামরিক ক্ষেত্রেই নয়, বরং বেসামরিক জীবন ও অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল
পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জন্মদিনেও ‘অকারণ’-এ হিমি
প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ
মাইক্রোসফটসহ ৭ প্রতিষ্ঠানের ভিসা কর্মসূচি স্থগিত করছে যুক্তরাষ্ট্র
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার দুই সন্তান
রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন
নরসিংদীর পুকুরে ‘জলপরীর গুজব’, নেপথ্যে কি?
সাহিত্যে নোবেল পেলেন অ্যান কারসন
রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের