Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:০২, ২৮ মার্চ ২০২৬

ইরানের এক মিসাইলে ইসরায়েলের ১১ স্থানে আঘাত, নিহত ১

ইরানের এক মিসাইলে ইসরায়েলের ১১ স্থানে আঘাত, নিহত ১
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তেল আবিব-এর অন্তত ১১টি স্থানে আঘাত হেনেছে বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম। এ ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইসরায়েলের দাবি অনুযায়ী, শুক্রবার (২৭ মার্চ) রাতে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যার মধ্যে একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বৃহত্তর তেল আবিব অঞ্চলের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এতে ভবন, সড়ক ও যানবাহনে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

ইসরায়েলি সম্প্রচার কর্তৃপক্ষ জানায়, আঘাতের পরপরই উদ্ধারকারী দল বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তল্লাশি ও উদ্ধার কার্যক্রম শুরু করে। ইসরায়েল হোম ফ্রন্ট কমান্ড ক্ষতিগ্রস্ত স্থানগুলোতে জরুরি সহায়তা দল পাঠিয়েছে।

ঘটনার সময় দেশটির বিভিন্ন অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। বিশেষ করে নেগেভ মরুভূমি, ডিমোনা এলাকা, বিয়ার শেবা, আরাদ এবং আশকেলন অঞ্চলে এ সাইরেন শোনা যায়।

ইসরায়েলি একটি বেসরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, হামলায় একজন নিহত হয়েছেন, তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ হামলার আগে ইসরায়েলের পক্ষ থেকে ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায়, যার মধ্যে পারমাণবিক ও শিল্প স্থাপনা রয়েছে, হামলা চালানো হয়েছিলো বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে জানা গেছে। এর জবাবে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছিল তেহরান।

বর্তমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: আল জাজিরা

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল
পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জন্মদিনেও ‘অকারণ’-এ হিমি
প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ
মাইক্রোসফটসহ ৭ প্রতিষ্ঠানের ভিসা কর্মসূচি স্থগিত করছে যুক্তরাষ্ট্র
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার দুই সন্তান
রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন
নরসিংদীর পুকুরে ‘জলপরীর গুজব’, নেপথ্যে কি?
সাহিত্যে নোবেল পেলেন অ্যান কারসন
রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের