Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১৩, ২৭ মার্চ ২০২৬

আপডেট: ০৯:১৪, ২৭ মার্চ ২০২৬

বহু ফ্রন্টে যুদ্ধের চাপ, মন্ত্রিসভার বৈঠকে সতর্কবার্তা 

ইসরায়েলি বাহিনী ‘ভেঙে’ পড়বে: ইসরায়েলি সেনাপ্রধান 

ইসরায়েলি বাহিনী ‘ভেঙে’ পড়বে: ইসরায়েলি সেনাপ্রধান 
ছবি: সংগৃহীত

ইরান ও লেবাননের বিরুদ্ধে একসঙ্গে একাধিক ফ্রন্টে যুদ্ধ চালাতে গিয়ে চাপে পড়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এমন পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বাহিনী ‘ভেঙে পড়তে’ পারে বলে সতর্ক করেছেন দেশটির সেনাপ্রধান ইয়াল জামির।

ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, বুধবার অনুষ্ঠিত মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ সতর্কবার্তা দেন তিনি।

বৈঠকে সেনাপ্রধান বলেন, আমি আপনাদের সামনে ১০টি লাল পতাকা তুলছি। তার ভাষায়, চলমান সেনা সংকট দ্রুত সমাধান না হলে খুব শিগগিরই ইসরায়েলি বাহিনী সাধারণ সামরিক অভিযান পরিচালনাতেও অক্ষম হয়ে পড়তে পারে।

বিশ্লেষকদের মতে, গাজা ও লেবানন সীমান্তে একযোগে সামরিক তৎপরতা চালাতে গিয়ে ইসরায়েলি বাহিনীর ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। দীর্ঘমেয়াদি যুদ্ধ পরিস্থিতি সৈন্যসংখ্যা, রসদ ও মানসিক সক্ষমতার ওপর বড় ধরনের প্রভাব ফেলছে।

এ প্রেক্ষাপটে মন্ত্রিসভার বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশও তুলে ধরেন সেনাপ্রধান ইয়াল জামির। তিনি বলেন, দ্রুত নতুন সেনা নিয়োগ আইন প্রণয়ন, সাবেক সেনাদের পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনা এবং বাধ্যতামূলক সামরিক সেবার মেয়াদ বাড়ানো এখন সময়ের দাবি।

তার এ মন্তব্য ইসরায়েলের সামরিক সক্ষমতা ও যুদ্ধ কৌশল নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে, একাধিক ফ্রন্টে যুদ্ধ চালিয়ে যাওয়া যে কোনও দেশের জন্যই বড় চ্যালেঞ্জ—আর সে বাস্তবতার মুখেই এখন দাঁড়িয়ে আছে ইসরায়েল।

সূত্র: আল–জাজিরা

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল
পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জন্মদিনেও ‘অকারণ’-এ হিমি
প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ
মাইক্রোসফটসহ ৭ প্রতিষ্ঠানের ভিসা কর্মসূচি স্থগিত করছে যুক্তরাষ্ট্র
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার দুই সন্তান
রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন
নরসিংদীর পুকুরে ‘জলপরীর গুজব’, নেপথ্যে কি?
সাহিত্যে নোবেল পেলেন অ্যান কারসন
রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের