Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৯, ৮ এপ্রিল ২০২৬

সতর্কতা ও বিস্ফোরণের শব্দ

যুদ্ধবিরতি কাগজে, আকাশে আগুন—মধ্যপ্রাচ্যজুড়ে ইসরায়েলের হামলা

যুদ্ধবিরতি কাগজে, আকাশে আগুন—মধ্যপ্রাচ্যজুড়ে ইসরায়েলের হামলা
ছবি: সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শর্তসাপেক্ষ যুদ্ধবিরতির ঘোষণা এলেও বাস্তব পরিস্থিতি ভিন্ন চিত্রই দেখাচ্ছে। যুদ্ধবিরতির খবরের মধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নতুন করে হামলা, বিস্ফোরণ ও সতর্কতা জারি হওয়ার খবর পাওয়া গেছে।

বিবিসির লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার (৮ এপ্রিল) সকালেও ইসরায়েল ইরানের ভেতরে অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে বলে মার্কিন গণমাধ্যমগুলো দাবি করেছে। অথচ এর আগেই হোয়াইট হাউস জানিয়েছিলো, যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েলও নীতিগতভাবে সম্মত হয়েছে।

তবে বাস্তবে ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা দেয়নি, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

মাঠপর্যায়ের চিত্র আরও উদ্বেগজনক। জেরুজালেম শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, রাত ও সকালজুড়ে অন্তত কয়েক দফা বিস্ফোরণ হয়েছে এবং শহরজুড়ে সতর্কতা জারি করা হয়েছে।

একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলেও বাড়ছে উত্তেজনা। বাহরাইন-এ সাইরেন বাজিয়ে নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করেছে।

অন্যদিকে কাতার জানিয়েছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হচ্ছে। একই ধরনের দাবি করেছে সংযুক্ত আরব আমিরাত—তাদের প্রতিরক্ষা ব্যবস্থাও ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবিলা করছে।

সৌদি আরব-এও নাগরিকদের জন্য হামলার সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

এর আগে, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের একটি শর্তসাপেক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দেন, এ যুদ্ধবিরতি তখনই কার্যকর থাকবে যখন ইরান কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ নিরাপদভাবে খুলে দেবে।

এ আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শাহবাজ শরিফ, যিনি দাবি করেছেন—ইরান ইতোমধ্যে শর্ত মেনে প্রণালি খুলে দিতে রাজি হয়েছে এবং দ্রুত যুদ্ধবিরতি কার্যকর হবে।

তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। কূটনৈতিক ঘোষণার আড়ালে এখনো থামেনি আগুন, বরং তা ছড়িয়ে পড়ছে এক দেশ থেকে আরেক দেশে। ফলে প্রশ্ন উঠছে—এ যুদ্ধবিরতি আদৌ শান্তির পথ খুলছে, নাকি এটি কেবল বড় সংঘাতের আগে ক্ষণিকের বিরতি?

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বৃহত্তর ঐক্যের উদ্যোগ শুরু, আজ বৈঠক এনসিপির সঙ্গে
ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার
বিআইডব্লিউটিসিতে ৪ ক্যাটাগরির পদে ৩৩ জনের চাকরির সুযোগ
‘ডিসেম্বরকেন্দ্রিক ঐক্যে’ অংশ নেবে না এনসিপি: নাহিদ
গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, নবায়ন নিয়ে শুরু হয়নি আলোচনা
দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা
১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪৩ কোটি ডলার: বিজিএমইএ
সাদিক কায়েমের বাড়িতে ছাত্রলীগের আগুন, ১০ কর্মীর বিরুদ্ধে মামলা
মাহিকে সমর্থন দিতে পুয়ের্তো রিকোয় মিথিলা
হাসিনার সমর্থকরা ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস
বাংলাদেশি সন্দেহে হিলিতে বাড়িঘর গুঁড়িয়ে দিলো ভারতীয় প্রশাসন
ব্যাংকের পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা
শেয়ারমার্কেটে বড় উত্থান, ডিএসইতে লেনদেন ছাড়ালো ১২শ কোটি টাকা
একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলই জাতীয় ঐক্যের প্রথম শর্ত: নাহিদ
জুলাইয়ে ‘শত শত পুলিশ নিহত’—ফজলুরের দাবি অসত্য
কার সঙ্গে চুমুর দৃশ্য সবচেয়ে উপভোগ করেছেন জেনিফার?
আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম
প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করেছে ভারতীয় গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয়
ইরানের হামলায় মার্কিন প্যাট্রিয়ট রাডার ধ্বংসের দাবি, ভিডিও প্রকাশ
এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী
কিয়ারা নন, শাকিবের নায়িকা পাকিস্তানি অভিনেত্রী
ঐক্যবদ্ধ বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র করার সাহস পাবে না: সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী
মেধাবীরাই আগামীর দেশ-জাতির নেতৃত্ব দেবে: ডা. তাহের
জেন-জি প্রজন্ম আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী
একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক উন্মোচন করল ইরান
শার্শায় টানা বৃষ্টিতে পানির নিচে ধান ও সবজি
তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান
ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
ছাত্রদল-যুবদলের শোভাযাত্রায় যুবলীগের হামলা, মোটরসাইকেলে আগুন
চিকিৎসার অভাবে প্রাণ গেলো গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লবের
সোনার ভরি দুই লাখ টাকার নিচে
সাগরে ফেলে দেয়া হয় সাতজনকে, পালিয়ে ফিরলেন ২৮
নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার ভিডিও পুরোনো ও এআই-নির্মিত: পুলিশ
রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ঘোষণা মিয়ানমারের