Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৩০, ৮ এপ্রিল ২০২৬

নিরাপত্তা পরিষদে প্রস্তাব বাতিল

হরমুজ ইস্যুতে জাতিসংঘে ইরানের পক্ষে চীন-রাশিয়ার অবস্থান

হরমুজ ইস্যুতে জাতিসংঘে ইরানের পক্ষে চীন-রাশিয়ার অবস্থান
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে আন্তর্জাতিক উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব ভেটো দিয়ে আটকে দিয়েছে রাশিয়া ও চীন। সোমবার (৬ এপ্রিল) অনুষ্ঠিত ১৫ সদস্যের ভোটাভুটিতে ১১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও দুই স্থায়ী সদস্যের ভেটোর কারণে প্রস্তাবটি কার্যত বাতিল হয়ে গেছে। পাকিস্তান ও কলাম্বিয়া ভোটদান থেকে বিরত থাকায় ৯ ভোট পাওয়া সত্ত্বেও প্রস্তাবটি পাস হয়নি।

প্রাথমিক খসড়ায় প্রস্তাবে জাতিসংঘ সনদের অধ্যায় ৭ প্রয়োগের কথা ছিলো, যা প্রয়োজন হলে সদস্য রাষ্ট্রগুলোকে বল প্রয়োগ করে হরমুজ প্রণালি খুলে দেয়ার অনুমতি দিতো। রাশিয়া ও চীনের আপত্তির কারণে এ ধারা কিছুটা নমনীয়ভাবে সংশোধন করা হয়। চূড়ান্ত প্রস্তাবে বল প্রয়োগ বাদ দিয়ে হরমুজ প্রণালির বাণিজ্যিক ব্যবহার নিশ্চিত করতে আগ্রহী দেশগুলোর মধ্যে ‘প্রতিরক্ষামূলক সমন্বয়’ আহ্বান জানানো হয়।

বাহরাইনসহ প্রস্তাবের সমর্থকরা আশা করেছিলেন, সংশোধিত ভাষার কারণে রাশিয়া ও চীন ভেটো প্রয়োগে বিরত থাকবে, কিন্তু তারা সরাসরি প্রস্তাব বাতিল করেন। বিশ্লেষকরা বলছেন, এ ভেটো থেকে স্পষ্ট হয় যে রাশিয়া ও চীন ইরানের পক্ষে অবস্থান নিয়েছে এবং প্রয়োজনে আবারও তাদের ভেটো ক্ষমতা ব্যবহার করে তেহরানকে সমর্থন করবে।

বর্তমানে নিরাপত্তা পরিষদ হরমুজ ইস্যুতে বিভক্ত, যা আন্তর্জাতিক উত্তেজনাকে আরও জটিল করে তুলেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল
পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জন্মদিনেও ‘অকারণ’-এ হিমি
প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ
মাইক্রোসফটসহ ৭ প্রতিষ্ঠানের ভিসা কর্মসূচি স্থগিত করছে যুক্তরাষ্ট্র
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার দুই সন্তান
রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন
নরসিংদীর পুকুরে ‘জলপরীর গুজব’, নেপথ্যে কি?
সাহিত্যে নোবেল পেলেন অ্যান কারসন
রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের