Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৪৯, ১০ মে ২০২৬

বিজেপি সরকার গঠনের পর বিতর্কিত মন্তব্য 

‘পশ্চিম বাংলাদেশ’ হওয়া থেকে বেঁচেছে পশ্চিমবঙ্গ: অগ্নিমিত্র

‘পশ্চিম বাংলাদেশ’ হওয়া থেকে বেঁচেছে পশ্চিমবঙ্গ: অগ্নিমিত্র
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর বিতর্কিত মন্তব্য করেছেন নতুন মন্ত্রী অগ্নিমিত্র পাল। তিনি দাবি করেছেন, বিজেপি ক্ষমতায় আসায় পশ্চিমবঙ্গ ‘পশ্চিম বাংলাদেশে’ পরিণত হওয়া থেকে রক্ষা পেয়েছে।

শনিবার (৯ মে) নতুন সরকার গঠনের পর মন্ত্রী হিসেবে শপথ নেন অগ্নিমিত্র পালসহ বিজেপির একাধিক নেতা। এদিন শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শপথ নেয়ার পর ভারতীয় বার্তাসংস্থা আইএএনএস-কে দেয়া সাক্ষাৎকারে অগ্নিমিত্র পাল বলেন, আমি এখনও বিশ্বাস করতে পারছি না আমরা এ সংগ্রামে সফল হয়েছি। ২৩টি পুলিশি মামলা, অপমান, অত্যাচার, আমাদের কাজ করতে না দেয়া, কর্মীদের মারধর, ধর্ষণ ও পুড়িয়ে দেয়ার মতো ঘটনা ঘটেছে। এখনও মাঝে মাঝে নিজের গায়ে চিমটি কেটে দেখি, সত্যিই কি আমাদের সরকার হয়েছে।

তিনি আরও বলেন, 

শ্যামাপ্রসাদ মুখার্জীর স্বপ্ন পূরণ হয়েছে। পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশে পরিণত হচ্ছিলো। আমরা পশ্চিমবঙ্গকে সেখান থেকে রক্ষা করেছি। এটিকে বাঁচাতে পেরেছি। পুরো বিষয়টি এখনো অবাস্তব মনে হচ্ছে।

অগ্নিমিত্র পালের এ মন্তব্য ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ‘পশ্চিম বাংলাদেশ’ প্রসঙ্গ টেনে তার বক্তব্যকে উসকানিমূলক বলেও মন্তব্য করছেন অনেকে।

সূত্র: দ্য স্টেটসম্যান

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৩ মডেলের আইফোন ব্যবহারকারীরা পাবেন ত্রিশ হাজার কোটি টাকা
লঞ্চ ভাড়া বাড়লো ৮ শতাংশ, বৃহস্পতিবার থেকেই কার্যকর
নেতানিয়াহুর বক্তব্যে জাতিসংঘে ব্যাপক ওয়াকআউট
কাস্পিয়ান সাগরে ভেসে গেলো ১৯ সেনা, নিহত ৯
এক ট্রলারে ধরা পড়লো ৬০ মণ ইলিশ
আইনশৃঙ্খলা নিয়ে জামায়াত আমিরের ক্ষোভ
তারেক রহমান-পাকিস্তান প্রধানমন্ত্রীর বৈঠক
বিকাশসহ চার ডিজিটাল ব্যাংকের অনুমোদন
রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল রিমান্ডে
নতুন হাওয়া ভবনের ম্যানেজার মীর শাহে আলম: সারজিস
আজ বিশ্ব ফুসফুস দিবস ২০২৬
মেঘনায় ট্রলারডুবি, নিহত ১ নিখোঁজ ৪
জাতিসংঘে জাইমার নতুন দায়িত্ব
জানুয়ারিতে স্থানীয় নির্বাচনের কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম
ভারতে স্লিপার বাসে আগুন, নিহত ৯
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়া এস আলমের ৮৫৪২ কর্মী নিয়োগ
ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে