ইরানমুখী মার্কিন রণতরীতে শৌচাগার সংকট
ইরানকে ঘিরে উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি জোরদার করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কড়া অবস্থানের বার্তা দিচ্ছেন। কিন্তু ইরান নয়, এ মুহূর্তে মার্কিন নৌবাহিনীর একটি বিশাল রণতরীর নাবিকদের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে জাহাজের অচল শৌচাগার।