Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:২৩, ৫ মে ২০২৬

আমিরাতের তেল স্থাপনায় ইরানি হামলা, আহত ৩ ভারতীয়

আমিরাতের তেল স্থাপনায় ইরানি হামলা, আহত ৩ ভারতীয়
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের একটি তেল স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। সংযুক্ত আরব আমিরাত দাবি করেছে, ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল ও ড্রোন তাদের আকাশসীমায় প্রবেশ করেছিলো। হামলায় ফুজাইরাহ প্রদেশের একটি তেল স্থাপনায় আগুন ধরে যায় এবং তিন ভারতীয় কর্মী আহত হন।

সোমবার (৪ মে) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আমিরাতের সামরিক বাহিনীর দাবি, ইরান থেকে মোট চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর মধ্যে তিনটি আকাশেই প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। অপর একটি ক্ষেপণাস্ত্র সমুদ্রে গিয়ে পড়ে। তবে একটি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে ফুজাইরাহ–এর একটি গুরুত্বপূর্ণ পেট্রোলিয়াম স্থাপনায় আঘাত হানতে সক্ষম হয়।

হামলার পরপরই তেল স্থাপনাটিতে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় ফুজাইরাহ চিকিৎসকরা জানায়, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে সিভিল ডিফেন্স ও দমকল বাহিনী মোতায়েন করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, হামলায় সেখানে কর্মরত তিন ভারতীয় নাগরিক আহত হয়েছেন। তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা স্থিতিশীল এবং তাদের আঘাত গুরুতর নয়।

এ হামলার পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি ও উপসাগরীয় অঞ্চলে সামরিক উত্তেজনা বাড়তে থাকায় আন্তর্জাতিক জ্বালানি বাজারেও অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে হামলার বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্র-ঘনিষ্ঠ উপসাগরীয় দেশগুলোর মধ্যে উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে।

বিশ্লেষকদের মতে, ফুজাইরাহর মতো কৌশলগত তেল স্থাপনায় হামলার ঘটনা আঞ্চলিক সংঘাতকে আরও বিস্তৃত আকার দিতে পারে। কারণ এ অঞ্চল বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত।

সবার দেশ/কেএম

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানা ছাড়া যুক্তরাষ্ট্রের পথ নেই: ইরান
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া নেই কেনো—জবাব দিলেন জামায়াত আমির
দক্ষিণ সুদান ও আবেইতে ৫ দিনের সফরে সেনাপ্রধান
বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘অসত্য ও কাল্পনিক’
রাষ্ট্রপতি নির্বাচনে মাঠে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব
৫ আগস্ট প্রাণনাশের শঙ্কায়ও দায়িত্বে ছিলাম: সাহাবুদ্দিন চুপ্পু
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন
ভারতীয় হাইকমিশনকে তলবের দাবি নাহিদ ইসলামের
বিয়ের খাবার নিয়ে বর ও কনেপক্ষের সংঘর্ষ, আহত ১০
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করলো পুলিশ
বিএনপি আইসিইউতে গেলে আমি বাঁচাই: রুমিন ফারহানা
ইতালি বিমানবন্দরে ২৬০ যাত্রী নিয়ে আটকা ঢাকাগামী বিমান
হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
মিরপুরে বিএনপি নেতাকে গুলি করলো যুবলীগ
পাকিস্তানে বাংলাদেশের আনারস রফতানির দ্বার উন্মুক্ত
নরসিংদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল