Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:১৩, ২৩ মে ২০২৬

জেন-জিদের নতুন ডিজিটাল প্রতিবাদ

ভারতের ‘তেলাপোকা’ সীমান্ত পেরিয়ে পাকিস্তানে!

ভারতের ‘তেলাপোকা’ সীমান্ত পেরিয়ে পাকিস্তানে!
ছবি: সংগৃহীত

ভারতে ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন হিসেবে আলোচনায় আসা ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপির প্রভাব এবার ছড়িয়ে পড়েছে পাকিস্তানেও। বেকার তরুণদের হতাশা, ক্ষোভ ও রাজনৈতিক অসন্তোষকে প্রতীকীভাবে তুলে ধরতে ‘তেলাপোকা’কে কেন্দ্র করে শুরু হওয়া এ ডিজিটাল আন্দোলন এখন দুই দেশের তরুণদের মধ্যে নতুন ধরনের রাজনৈতিক ভাষা তৈরি করছে।

ভারতে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর পাকিস্তানের সেশ্যাল মিডিয়ায় ‘ককরোচ আওয়ামি পার্টি’, ‘ককরোচ আওয়ামি লীগ’ ও ‘মুত্তাহিদা ককরোচ মুভমেন্ট’-এর মতো একাধিক ব্যঙ্গাত্মক রাজনৈতিক প্ল্যাটফর্মের আবির্ভাব ঘটেছে। এসব প্ল্যাটফর্মের লোগো ও উপস্থাপনায় ভারতীয় মূল আন্দোলনের প্রভাব স্পষ্ট হলেও, পাকিস্তানি সংস্করণগুলোতে দেশটির জাতীয় পতাকার সবুজ-সাদা রঙ ব্যবহার করা হয়েছে।

এসব অনলাইন প্ল্যাটফর্ম নিজেদেরকে ‘তরুণদের দ্বারা পরিচালিত তরুণদের রাজনৈতিক মঞ্চ’ হিসেবে পরিচয় দিচ্ছে। একই সঙ্গে তারা দাবি করছে, প্রচলিত রাজনৈতিক দলগুলোর বাইরে সাধারণ তরুণ ও বেকার জনগোষ্ঠীর কণ্ঠস্বর হয়ে উঠতে চায় তারা।

ভারতের মূল আন্দোলনের মতো পাকিস্তানেও এ উদ্যোগের কোনও কেন্দ্রীয় নেতৃত্ব নেই। বরং বিভিন্ন কনটেন্ট নির্মাতা, সোশ্যাল মিডিয়াভিত্তিক কর্মী ও তরুণ ব্যবহারকারীরা নিজ নিজভাবে এ আন্দোলনের নানা সংস্করণ তৈরি করছেন।

এ অস্বাভাবিক কিন্তু আলোচিত অনলাইন আন্দোলনের সূত্রপাত হয় ভারতের সুপ্রিম কোর্টের এক মন্তব্যকে ঘিরে। শুনানির সময় বিচারপতি সুরিয়া কান্ত বেকার যুবকদের ‘তেলাপোকা’ ও ‘পরজীবী’র সঙ্গে তুলনা করলে তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

যদিও পরে তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, মন্তব্যটি মূলত ভুয়া সনদধারী ও অযোগ্য ব্যক্তিদের উদ্দেশে করা হয়েছিলো, তবুও তরুণদের একটি অংশ সে ‘তেলাপোকা’ পরিচয়কেই প্রতিবাদের প্রতীকে পরিণত করে।

ভারতের এ ‘ককরোচ জনতা পার্টি’র সূচনা করেন ৩০ বছর বয়সী অভিজিৎ দীপক। তিনি বর্তমানে বোস্টন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আনুষ্ঠানিক রাজনৈতিক দল না হয়েও মাত্র এক সপ্তাহে ইনস্টাগ্রামে দুই কোটির বেশি অনুসারী অর্জন করে এ প্ল্যাটফর্ম দক্ষিণ এশিয়ার ডিজিটাল রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

বিশ্লেষকদের মতে, এটি শুধু একটি ব্যঙ্গাত্মক অনলাইন ট্রেন্ড নয়; বরং দক্ষিণ এশিয়ার তরুণ সমাজের বেকারত্ব, কর্মসংস্থানের সংকট এবং প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার প্রতি হতাশার প্রতিফলন। ‘তেলাপোকা’র মতো সহজে দমন করা যায় না—এ প্রতীকী ধারণার মধ্য দিয়েই তরুণরা নিজেদের প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশের নতুন মাধ্যম খুঁজে পেয়েছে।

বিশ্লেষকরা আরও মনে করছেন, ভারত থেকে পাকিস্তানে এ আন্দোলনের দ্রুত বিস্তার ইঙ্গিত দিচ্ছে যে দক্ষিণ এশিয়ার নতুন প্রজন্ম প্রচলিত রাজনীতির বাইরে বিকল্প রাজনৈতিক ভাষা ও প্ল্যাটফর্ম খুঁজছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা