Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০১:৪১, ২৩ মে ২০২৬

ঝিকরগাছায় মিম হত্যা মামলায় ৫ জন আটক

ঝিকরগাছায় মিম হত্যা মামলায় ৫ জন আটক
ছবি: সবার দেশ

যশোর ঝিকরগাছায় আলোচিত ব্যবসায়ী আবু হুরাইরা মিম হত্যা মামলায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (২২ মে) বিকেলে আটক ব্যক্তিদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আটককৃতরা হলেন ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের নুর ইসলামের ছেলে আমিনুর ইসলাম, মরহুম গোলাম হোসেনের ছেলে ওহিদুল ইসলাম, মল্লিকপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে বুলু হোসেন, কীর্তিপুর গ্রামের আব্দুল আলিমের ছেলে রাকিবুল ইসলাম শান্ত এবং সন্দেহভাজন হিসেবে মল্লিকপুরের আমজেদ হোসেনের ছেলে জুয়েল হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আবু হুরাইরা মিম (২৪) কীর্তিপুর এলাকার বাসিন্দা এবং পেশায় ব্যবসায়ী ছিলেন। গত ২০ মে রাত সাড়ে ৮টার দিকে তিনি বাড়ি থেকে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বের হন। পরদিন সকালে কীর্তিপুর এলাকার একটি বাঁশবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের ছোট ভাই মুশফিকুর রহমান ফাহাদ বাদী হয়ে ঝিকরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা আদালতে জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে ভিকটিমের মোবাইল ফোনের কললিস্ট বিশ্লেষণ করা হয়। এছাড়া বাদী, সাক্ষী ও গোপন সংবাদের তথ্য যাচাই-বাছাই করে মামলার সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান বলেন, প্রাথমিক তদন্তে নিহত মিমের সঙ্গে গ্রেফতারকৃতদের পূর্ব বিরোধের তথ্য পাওয়া গেছে। সে বিরোধের জের ধরেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

দিল্লিতে যুদ্ধ পরিস্থিতি, হাজার হাজার বিক্ষোভকারী আটক
দিল্লিতে মমতা, কেজরিওয়াল ও পিনারাই আটক!
তাজমিনের সঙ্গে কী ঘটেছিলো সে রাতে, চাঞ্চল্যকর তথ্য সুমনের
ককরোচ জনতা পার্টির নেতারা বললেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’
প্রশ্ন ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়কে বিক্ষোভ
‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান