Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৬, ২ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২২:১১, ২ ফেব্রুয়ারি ২০২৫

অস্ট্রেলিয়ার ভয়াবহ বন্যা, বাসিন্দাদের স্থানান্তরের আহ্বান

অস্ট্রেলিয়ার ভয়াবহ বন্যা, বাসিন্দাদের স্থানান্তরের আহ্বান
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার ভয়াবহ বন্যায় রোববার (২ ফেব্রুয়ারি) এক নারীর মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ দেশের বন্যা কবলিত উত্তর-পূর্বাঞ্চলের বাসিন্দাদের সরিয়ে নেয়ার এবং কুমির থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে।

ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় দেশটিতে নদীর পানির উচ্চতা ঐতিহাসিক রের্কড ছাড়িয়ে যাওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। কুইন্সল্যান্ড রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্যের কিছু অংশে ২৪ ঘন্টায় ৬০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। টাউনসভিলের বন্যাপ্রবণ এলাকার বাসিন্দাদের বাড়িঘর থেকে সরিয়ে নিতে বলা হয়েছে।

বন্যার পানি বৃদ্ধির কারণে স্থানীয় বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে এবং টাউনসভিল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কম গুরুত্বপূর্ণ অস্ত্রপচার বিঘ্নিত হচ্ছে।

কুইন্সল্যান্ড রাজ্যের প্রধান ডেভিড ক্রিসাফুলি সতর্ক করে বলেছেন, কেবল তীব্রতাই নয় বরং বন্যার স্থায়িত্বও বেশি।

স্থানীয় পুলিশের মতে, কেয়ার্নস থেকে প্রায় ২৩০ কিলোমিটার দূরে গ্রামীণ শহর ইনঘামে নৌকা ডুবে গেলে রোববার এক নারীর মৃত্যু হয়। পরিবেশ বিভাগ শান্ত পানিতে ঘুরে বেড়ানো কুমিরের ব্যাপারে সতর্ক করেছে জনগণকে।

আবহাওয়া পূর্বাভাস বলছে, সোমবারও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। কিছু এলাকায় ৪৫০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী