Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩২, ২৪ ডিসেম্বর ২০২৪

তুরস্কে অস্ত্র কারখানায় বিস্ফোরণ, নিহত ১২ 

তুরস্কে অস্ত্র কারখানায় বিস্ফোরণ, নিহত ১২ 
ছবি: সংগৃহীত

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশের কারেসি জেলায় অস্ত্র তৈরির এক কারখানায় বিস্ফোরণ হয়েছে। মঙ্গলবারের (২৪ ডিসেম্বর) এ বিস্ফোরণে এখন পর্যন্ত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত তিনজন। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ডেইলি সাবাহ। 

স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, কারখানাটি ২০১৪ সালে চালু হয়। সেখানে হালকা অস্ত্রের জন্য গোলাবারুদ তৈরি হতো। ঠিক কী কারণে কারখানাটিতে বিস্ফোরণ হয়েছে- সে সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। 

তবে বালিকেসির গভর্নর ইসমাইল উসতাওগলু কারখানায় নাশকতার আশঙ্কা নাকচ করেছেন। প্রাথমিত তদন্তের ভিত্তিতে তিনি এ বিস্ফোরণকে মর্মান্তিক হিসেবে উল্লেখ করেছেন। 

প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পরেই ঘটনাস্থলে জরুরি পরিষেবা পৌঁছায়। আহত তিনজনের অবস্থা কেমন তা এখন পর্যন্ত স্পষ্ট নয়। 
 
সবার দেশ/এফএ

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য