Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:০৩, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২২:০৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

পদত্যাগের বিনিময়ে ইউক্রেন ন্যাটোর সদস্যপদ দাবি

পদত্যাগ করছেন জেলেনস্কি!

পদত্যাগ করছেন জেলেনস্কি!
ফাইল ছবি

শান্তির বিনিময়ে পদত্যাগ করতে প্রস্তুত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। খবর দ্য গার্ডিয়ানের। রোববার (২৩ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয়, ইউক্রেনের শান্তির বিনিময়ে তিনি পদত্যাগ করতে রাজি কি না। জবাবে জেলেনস্কি বলেন, হ্যাঁ, আমি ইউক্রেনের শান্তির জন্য তা করতে রাজি। 

জেলেনস্কি আরও বলেন, যদি আমার পদত্যাগের বিনিময়ে ইউক্রেন ন্যাটোর সদস্যপদ পায় তাহলে পদত্যাগে আমার কোনো আপত্তি নেই। 

২০১৯ সালে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রেসিডেন্ট নির্বাচিত হন জেলেনস্কি। গত বছর তার ক্ষমতার মেয়াদ শেষ হয়েছে। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে নির্বাচন করা সম্ভব হয়নি দেশটিতে। 

যথাসময়ে নির্বাচন না করার জন্য সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট তাকে ‘স্বৈরশাসক’ বলে মন্তব্য করেছেন। তবে ট্রাম্পের এ মন্তব্যের ব্যাপক সমালোচনা করেছেন ইউরোপের দেশগুলোর নেতারা। 

ট্রাম্পের সে মন্তব্যের পর এ প্রথম মুখ খুললেন জেলেনস্কি। 

ট্রাম্প আরও দাবি করেছিলেন, ইউক্রেনে জেলেনস্কির সমর্থন রয়েছে মাত্র চার শতাংশ। তবে কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদন বলছে, দেশটিতে তার সমর্থন রয়েছে ৬৩ শতাংশ। বিবিসিও বলছে, দেশটিতে ইউক্রেনের সমর্থন ট্রাম্পের দাবির চেয়ে বহুগুণ বেশি। 

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ