Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৪:১২, ৭ মে ২০২৫

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা লজ্জাজনক:  ডোনাল্ড ট্রাম্প

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা লজ্জাজনক:  ডোনাল্ড ট্রাম্প
ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ডে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলাকে ‘লজ্জাজনক’ বলে আখ্যায়িত করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এটা লজ্জাজনক। আমরা এইমাত্র এটি সম্পর্কে শুনেছি। মানুষ অতীতের অভিজ্ঞতার আলোকে জানত যে কিছু একটা ঘটতে যাচ্ছে। কারণ উভয় পক্ষই বহু দশক, বলা যায় শতাব্দীর পর শতাব্দী ধরে একে অপরের সঙ্গে লড়াই করছে। তবে আমি আশা করি এটি খুব দ্রুত শেষ হবে।

পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র নিশ্চিত করেছেন, হামলায় একজন শিশুসহ তিনজন নিহত হয়েছেন এবং আরও অন্তত ১২ জন আহত হয়েছেন। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, এ হামলা ছিলো ‘সন্ত্রাসবিরোধী অভিযান’, যার নাম দেয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। পাকিস্তানের দাবি, ক্ষেপণাস্ত্র হামলার কিছুক্ষণ পর পাকিস্তানের বিমান বাহিনী দুটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে।

ট্রাম্পের এ মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ভারতীয় অবস্থানের ওপর চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তিনি সামরিক শক্তি ব্যবহারের পরিবর্তে কূটনৈতিক ও শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন বলেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

এদিকে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও চীনসহ একাধিক আন্তর্জাতিক শক্তিও এই সংঘাত প্রশমনের আহ্বান জানিয়েছে। দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যেকোনো সংঘর্ষ গোটা অঞ্চলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা