Sobar Desh | সবার দেশ শ্বাস্বতী চ্যাটার্জি: সবার দেশ, কোলকাতা প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৭, ৭ মে ২০২৫

যুদ্ধের ডামাডোল বাজাচ্ছেন মোদি

ভারতের ‘মক ড্রিল’- ফিরিয়ে আনছে একাত্তর 

ভারতের ‘মক ড্রিল’- ফিরিয়ে আনছে একাত্তর 
ছবি: সংগৃহীত

বুধবার (৭ মে) দেশজুড়ে হতে চলেছে মক ড্রিল। পহেলগামে ২৬ জন পর্যটকের প্রাণহানির পর , ভারত ও পাকিস্তানের মধ্যে ইতোমধ্যেই সম্পর্ক তলানিতে। সংঘাতের কাছাকাছি পৌঁছেছে দুই দেশের সম্পর্ক। যুদ্ধের আশঙ্কাও করা হচ্ছে৷ এমতাবস্তায় সরকার সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির প্রস্তুতির জন্য সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে মক ড্রিল শুরু করার জন্য একটি জাতীয় নির্দেশিকা জারি করেছে।

১৯৭১ সালের পর থেকে প্রথমবারের মতো দেশব্যাপী সামরিক প্রতিরক্ষা ব্যবস্থার সংহতি চিহ্নিত করে, যখন বাংলাদেশের পক্ষাবলম্বন করে ভারত সর্বশেষ যুদ্ধে লিপ্ত হয়েছিলো পাকিস্তানের সঙ্গে। এ সংঘাত দক্ষিণ এশিয়ার মানচিত্রই পুনর্নির্মাণ করেছে। স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্মলাভ করেছে বাংলাদেশ নামের রাষ্ট্রের। 

১৯৭১ সালের স্মরণে বলা যায়, তখন শহরগুলিতে সাইরেন বাজানো হয়েছিলো, নাগরিকদের আশ্রয় নিতে এবং আলো নিভিয়ে দেয়ার আহ্বান জানানো হয়েছিলো - শত্রু বিমানকে বিভ্রান্ত করার এবং বিমান বোমাবর্ষণে হতাহতের সংখ্যা কমানোর লক্ষ্যে ব্যবস্থা নেয়া হয়েছিলো। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক প্রতিটি রাজ্যকে কঠোর প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছিলো। সিমুলেটেড দৃশ্যপটের মধ্যে ছিলো সাধারণ নাগরিকদের বাঙ্কারে স্থানান্তর করা, বিমান হামলার সাইরেনের প্রতিক্রিয়া জানানো এবং শহরজুড়ে ব্ল্যাকআউট অনুশীলন করা। বিশেষ করে পঞ্জাব, জম্মু ও কাশ্মীর এবং পশ্চিমবঙ্গের মতো ফ্রন্টলাইন রাজ্যগুলির পাশাপাশি দিল্লি, মুম্বই, চেন্নাই এবং কোলকাতার মতো প্রধান মহানগর কেন্দ্রগুলিতে তীব্র মহড়া অনুষ্ঠিত হয়েছিলো। সে মহড়া এবার নতুন রূপে আসতে চলেছে আজ বুধবার (৭ মে) সারা ভারতজুড়ে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা