Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:০০, ১৩ মে ২০২৫

তদন্তে গোয়েন্দা সংস্থা

বৃটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন

বৃটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন
ফাইল ছবি

বৃটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের ব্যক্তিগত বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতে স্থানীয় সময় ১টা ৩০ মিনিটে লন্ডনের ক্যান্টিস টাউনে অবস্থিত ওই বাসায় আগুন লাগে। স্কাই নিউজ জানিয়েছে, বাড়িটির প্রধান প্রবেশদ্বারে আগুন লাগলেও ভিতরে আগুন প্রবেশ করেনি। দ্রুত দমকল বাহিনী পৌঁছে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্টারমার তার বিরোধী দলীয় নেতা থাকার সময় থেকে ওই বাড়িতে পরিবারসহ বসবাস করে আসছেন। বাড়িটির বাজারমূল্য প্রায় ২ মিলিয়ন পাউন্ড।

তদন্ত শুরু করেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা, আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানে।

ব্রিটিশ ফায়ার সার্ভিস ঘটনার বিস্তারিত প্রতিবেদন জমা দিয়েছে এবং সোমবার (১২ মে) বিকেলে বিষয়টি গণমাধ্যমে জানানো হয়।

উল্লেখযোগ্য বিষয় হলো, সেদিনই স্টারমার সরকার কঠোর ইমিগ্রেশন নীতিমালা ঘোষণার পর তিনি সারাদিন রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন। ফলে এ অগ্নিকাণ্ড ‘সাংকেতিক কোনো বার্তা’ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা