Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩:৪৩, ৩০ মে ২০২৫

‘টুথব্রাশ’ ফাঁদে স্বামীর পরকীয়া ধরলেন স্ত্রী!

‘টুথব্রাশ’ ফাঁদে স্বামীর পরকীয়া ধরলেন স্ত্রী!
ছবি: সংগৃহীত

প্রযুক্তির যুগে গোপনীয়তাও এখন আর নিরাপদ নয়। ডিজিটাল ডিভাইসের ছাপ ধরেই প্রকাশ পাচ্ছে বহু গোপন কাহিনি। এমনই এক ব্যতিক্রমী ঘটনায় স্বামীর পরকীয়ার প্রমাণ পেলেন এক ব্রিটিশ নারী—স্মার্ট টুথব্রাশ অ্যাপের মাধ্যমে!

বিষয়টি সম্প্রতি গণমাধ্যমে প্রকাশ করেছেন যুক্তরাজ্যের অভিজ্ঞ ব্যক্তিগত গোয়েন্দা পল জোনস। ১০ বছরেরও বেশি সময় ধরে সম্পর্কভিত্তিক তদন্তের সঙ্গে যুক্ত এ গোয়েন্দা জানান, সংশ্লিষ্ট নারী মূলত স্মার্ট টুথব্রাশ অ্যাপ ব্যবহার করছিলেন সন্তানদের দাঁতের যত্ন ঠিকঠাক হচ্ছে কি না নজরদারির জন্য।

কিন্তু হঠাৎ তিনি লক্ষ্য করেন, তার স্বামী অদ্ভুত সময় দাঁত ব্রাশ করছেন—প্রতিবার একই সময়ে, শুক্রবার সকাল ১০টা ৪৮ মিনিটে। অথচ তার স্বামীর অফিস শুরু হয় সকাল ৯টায়। এ সময় তিনি বাড়িতে থাকার কথাই নয়।

এ সময়সূচির পুনরাবৃত্তি দেখে সন্দেহ হয় তার স্ত্রীর। পরে তদন্তে জানা যায়, অফিসে যাওয়ার বদলে স্বামী তখন বাসাতেই থাকতেন এবং এক সহকর্মীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিলেন। তিনি ধরে নিয়েছিলেন, স্ত্রী ও সন্তানরা বাসায় নেই, ফলে ধরা পড়ার কোনও আশঙ্কা নেই।

গোয়েন্দা পল জোনস ব্যাখ্যা করেন, স্মার্ট টুথব্রাশ অ্যাপগুলো ব্যবহারকারীর দাঁত ব্রাশ করার সময়সহ অন্যান্য তথ্য সংরক্ষণ করে রাখে। এমনকি, কোনো কোনো ক্ষেত্রে লোকেশন ট্র্যাকও করে। ফলে সময় বা ব্যবহারসূচি নিয়ে ব্যত্যয় ঘটলে তা ধরা পড়ে সহজেই।

প্রযুক্তির ফাঁদে গোপন তথ্য ফাঁস

এ ঘটনাকে উদাহরণ হিসেবে উল্লেখ করে পল জোনস বলেন, আজকাল ভয়েস অ্যাসিস্ট্যান্ট, স্মার্টওয়াচ, টুথব্রাশ—এসব নিরীহ ডিভাইসও আপনার ব্যক্তিগত তথ্য ফাঁস করে দিতে পারে। আপনি যতই সাবধান হোন, আপনার ডিজিটাল ছাপ কখনও না কখনও আপনাকে ধরিয়ে দেবে।

বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তির সুবিধা যেমন অসীম, তেমনি অসতর্ক ব্যবহারে তা ব্যক্তিগত জীবনের জন্য হয়ে উঠতে পারে হুমকি। আধুনিক সম্পর্কের টানাপড়েনে স্মার্ট ডিভাইস এখন হয়ে উঠছে তথ্যের গোপন গোয়েন্দা। সূত্র: জিও নিউজ

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান
সৌদিতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু
রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড ভিন্নখাতে প্রবাহের চেষ্টা
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সবাই গুপ্ত জামায়াত: হারুনুর রশিদ
বর্ষার শুরুতেই ডেঙ্গুর দাপট, মৃত্যুর খাতা শুরু
খান জাহান আলীর মাজারের দীঘিতে কুমিরের পেটে শিশু
১০ জনের বাংলাদেশকে হারাতে পারলো না পাকিস্তান
ঈদের সিনেমার আয়-ব্যয়: মাল্টিপ্লেক্সে শীর্ষে ‘রকস্টার’
বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই
ইসলামী ব্যাংকের সামনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ
কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় পর্যটক নিহত, আহত ৩
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৭
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
পিরোজপুরে গর্ত খুঁড়তে গিয়ে মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু
দর্শনা সীমান্তে ‘পুশইন’, নারী ও শিশুসহ আটক ১০
লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
প্রেমের টানে টাঙ্গাইলে চীনা স্কুলশিক্ষক