Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৩৮, ১০ জুন ২০২৫

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন ব্রিটিশ এমপিদের প্রতিনিধি দল

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন ব্রিটিশ এমপিদের প্রতিনিধি দল
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন একদল ব্রিটিশ পার্লামেন্ট সদস্য। অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (APPG) ব্যানারে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১০ জুন) লন্ডনের একটি হোটেলে এ বৈঠক হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে।

এর একদিন আগে, চার দিনের সরকারি সফরে সোমবার সন্ধ্যায় যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন অধ্যাপক ইউনূস। বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিনি পৌঁছান হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে।

ব্রিটিশ এমপিদের সঙ্গে এ বৈঠকে বাংলাদেশ-যুক্তরাজ্য দ্বিপাক্ষিক সম্পর্ক, গণতন্ত্রের উত্তরণকালীন চ্যালেঞ্জ, মানবাধিকার পরিস্থিতি এবং চলমান রাজনৈতিক রূপান্তর নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

উল্লেখ্য, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিচ্ছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ইউনূস। তার এ সফরকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। বৃটিশ পার্লামেন্টের বাংলাদেশ বিষয়ক কমিটিতেও এ নিয়ে আলোচনা হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হামের টিকা না দিয়ে দুই সরকার ‘ক্ষমাহীন অপরাধ’ করেছে: প্রধানমন্ত্রী
‘ড. মোশাররফ ছাড়া সবার সিনিয়র ছিলাম, তবুও মূল্যায়ন পাইনি’
তিন হাজার কোটি টাকা উধাও শেয়ার মার্কেটে
নির্বাচন ‘স্বচ্ছ হলে ফল ভিন্ন হতো’— বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার
‘অধিনায়ক রাজা, বাকিরা প্রজা?’-বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে ক্ষোভে তাপস বৈশ্য
হজের প্রথম ফ্লাইট জেদ্দায় অবতরণ
আইএমএফ ঋণ স্থগিতের গুঞ্জন ‘সম্পূর্ণ অসত্য’
হরমুজে আবারও থামিয়ে দেয়া হলো ‘বাংলার জয়যাত্রা’কে
হরমুজ পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’
ঢাকায় নিজের বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ
মিসাইল নয়, মৌমাছির দখলে ইসরায়েল
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়’—গুজব
জ্বালানি সংকটে অচল ১০ বিদ্যুৎকেন্দ্র, অন্ধকারে চট্টগ্রাম নগরী
হরমুজ খুলে স্বস্তি, কিন্তু রইলো চাপ: দ্রুত চুক্তির তাগিদ ট্রাম্পের
সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা প্রায় চূড়ান্ত
হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ জামায়াত আমির
১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া, থাকছে টি-টোয়েন্টিও
৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার
হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসতে পারে ইসরায়েল-লেবানন: ট্রাম্প