Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:০৩, ২৪ জুন ২০২৫

ইসরায়েল হামলা বন্ধ রাখলে ইরানও হামলা করবে না

ইসরায়েল হামলা বন্ধ রাখলে ইরানও হামলা করবে না
ছবি: সংগৃহীত

ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত মানলে ইরানও তা মেনে চলবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। আল-জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।

তিনি বলেন, ইরান যুদ্ধবিরতির প্রতিশ্রুতি পালন করবে, যতক্ষণ ইসরায়েলও তা মেনে চলে।

পেজেশকিয়ান আরও জানান, ইরান সংলাপের জন্য প্রস্তুত এবং তেহরান আলোচনার টেবিলেই দেশের জনগণের স্বার্থ সুরক্ষিত রাখবে।

প্রসঙ্গত, ১৩ জুন ইরানের বিরুদ্ধে হামলা চালায় ইসরায়েল। তাদের অভিযোগ ছিল, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো একাধিকবার স্পষ্ট করেছে, এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।

তেহরান ইসরায়েলের অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করে এবং পাল্টা হামলা চালায়।

এরপর ২২ জুন যুক্তরাষ্ট্র সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে। মার্কিন বাহিনী বি-টু বোমারু বিমান এবং টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।

এর প্রতিক্রিয়ায় ইরান কাতারে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায়।

আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পরে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদও যুদ্ধবিরতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে।

তবে তেহরান সতর্ক করে জানায়, শত্রুপক্ষ যদি কোনোভাবেই চুক্তি লঙ্ঘনের চেষ্টা করে, তার জবাব দিতে ইরান সম্পূর্ণ প্রস্তুত।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প