Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫২, ৯ জুলাই ২০২৫

হোয়াইট হাউজের সামনে নেতানিয়াহুর ছবিতে জুতা নিক্ষেপ

হোয়াইট হাউজের সামনে নেতানিয়াহুর ছবিতে জুতা নিক্ষেপ
ছবি: সংগৃহীত

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের প্রেক্ষিতে হোয়াইট হাউজের সামনে তার ছবিতে জুতা ছুঁড়ে প্রতিবাদ জানিয়েছে কয়েকশ বিক্ষোভকারী। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে হাজার হাজার ফিলিস্তিনির মৃত্যুর প্রতিবাদে এই ব্যতিক্রমী কর্মসূচি পালন করেন তারা।

বিক্ষোভকারীরা নেতানিয়াহুর বিশাল পোস্টারে বারবার জুতা নিক্ষেপ করেন এবং কিছু অংশে প্রতীকী লাথিও মারেন। 'ফ্রি প্যালেস্টাইন', 'স্টপ দ্য জেনোসাইড', ও 'শেম অন ইউ, নেতানিয়াহু' লেখা প্ল্যাকার্ড হাতে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। কিছু অংশে দেখা যায়, ইহুদী শান্তিবাদী সংগঠন ও আরব আমেরিকানরাও এই প্রতিবাদে অংশগ্রহণ করছেন।

বিক্ষোভে অংশ নেওয়া এক মার্কিন নাগরিক বলেন, নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী। তিনি শিশু হত্যা করছেন এবং যুক্তরাষ্ট্র তাঁকে সাদা কাপড় পরিয়ে অভ্যর্থনা জানাচ্ছে — এটা আমাদের বিবেকের জন্য লজ্জার।

এ ঘটনা নিয়ে হোয়াইট হাউজ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সবার দেশ/এফএস 
 

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য