Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:১০, ১৪ জুলাই ২০২৫

লন্ডনের সাউথেন্ড বিমানবন্দরে বিমান বিধ্বস্ত, আগুনে পুড়ে ছাই

লন্ডনের সাউথেন্ড বিমানবন্দরে বিমান বিধ্বস্ত, আগুনে পুড়ে ছাই
ছবি: সংগৃহীত

লন্ডনের সাউথেন্ড বিমানবন্দরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে গেছে। রোববার (১৩ জুলাই) স্থানীয় সময় বিকেল ৪টার কিছু আগে সাউথেন্ড-অন-সি এলাকায় ১২ মিটার দীর্ঘ ওই বিমানে হঠাৎ আগুন লাগার পরপরই জরুরি সেবাদল ঘটনাস্থলে পৌঁছায়। খবর বিবিসি।

এসেক্স পুলিশ নিশ্চিত করেছে, দুর্ঘটনার পর বিমানটি সম্পূর্ণরূপে পুড়ে গেছে। তারা বিমান চলাচল কর্তৃপক্ষ এবং অন্যান্য জরুরি সংস্থার সঙ্গে যৌথভাবে ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে, যা আরও কয়েক ঘণ্টা চলবে বলে জানানো হয়েছে।

পূর্ব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, ঘটনাস্থলে চারটি অ্যাম্বুলেন্স, একটি র‌্যাপিড রেসপন্স ইউনিট, বিপজ্জনক এলাকা সাড়া ইউনিট এবং একজন ঊর্ধ্বতন প্যারামেডিক মোতায়েন করা হয়েছে। এখনও হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

এসেক্স কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, বিকেল ৩টা ৫৮ মিনিটে তারা দুর্ঘটনার খবর পায়। সঙ্গে সঙ্গে সাউথেন্ড, রেলি ওয়েইর, বাসিলডন, বিলেরিকি ও চেলমসফোর্ড থেকে একাধিক ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে বিশেষ অফ-রোড যানও।

নিরাপত্তা সতর্কতায় নিকটবর্তী রোচফোর্ড হান্ড্রেড গলফ ক্লাব ও ওয়েস্টক্লিফ রাগবি ক্লাব খালি করে দেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় রাগবি ক্লাবে একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলছিলো।

দক্ষিণ সাউথেন্ড ও লি-র লেবার এমপি ডেভিড বার্টন-স্যাম্পসন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমি সংশ্লিষ্ট সবার প্রতি সহানুভূতি জানাচ্ছি।

সাউথেন্ড সিটি কাউন্সিলের ব্যবসা, সংস্কৃতি ও পর্যটনবিষয়ক মন্ত্রী ম্যাট ডেন্ট এক্স (সাবেক টুইটার)-এ বলেন, ছোট একটি বিমান দুর্ঘটনার শিকার হয়েছে—এটা নিশ্চিত। এখনও বিস্তারিত তথ্য হাতে আসেনি। আমরা সংশ্লিষ্ট সবাই ও উদ্ধারকর্মীদের পাশে আছি।

বিমানটিতে কতজন যাত্রী বা পাইলট ছিলেন এবং তারা কেমন আছেন, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা