Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৫১, ১৯ আগস্ট ২০২৫

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প

‘এটা আমার যুদ্ধ না, জেলেনস্কি চাইলে এখনই শেষ করতে পারেন’

‘এটা আমার যুদ্ধ না, জেলেনস্কি চাইলে এখনই শেষ করতে পারেন’
ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে আবারও আলোচনায় এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেছেন, এটা আমার যুদ্ধ না, তবে জেলেনস্কি চাইলে এখনই যুদ্ধ শেষ করতে পারেন। সোমবার (১৮ আগস্ট) স্থানীয় সময় ওভাল অফিসে এ বৈঠক হয়। খবর বিবিসির।

বৈঠকে অংশ নেয়ার জন্য জেলেনস্কিকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প দাবি করেন, যুদ্ধ বন্ধের ক্ষেত্রে ‘উন্নতি’ হয়েছে। তিনি বলেন, আমি এবং জেলেনস্কি চাই এ যুদ্ধ শেষ হোক, আর আমি বিশ্বাস করি পুতিনও তাই চান।

অন্যদিকে জেলেনস্কি ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করেন এবং মার্কিন ফার্স্ট লেডির জন্য ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কার একটি চিঠি তুলে দেন। এ সময় হাস্যরসের পরিবেশও তৈরি হয়।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জেলেনস্কি জানান, ইউক্রেনের জনগণের মনোবল এখনো দৃঢ় এবং তারা কূটনৈতিক উপায়ে যুদ্ধের সমাধানকে সমর্থন করছে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে একটি ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে চান।

বৈঠকে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, বর্তমানে যুদ্ধে কোন পক্ষ সুবিধাজনক অবস্থানে আছে? এর জবাবে তিনি স্পষ্ট বলেন, এটা আমার যুদ্ধ না। একইসঙ্গে তিনি ২০২৩ সালে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে না পারার জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আবারও দায়ী করেন।

ট্রাম্প জোর দিয়ে বলেন, আমি চাই যুদ্ধ বন্ধ হোক—সবাইয়ের কল্যাণের জন্য।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ