Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:৩৭, ২০ আগস্ট ২০২৫

মালয়েশিয়ায় ২৪ লাখ ৬৭ হাজার কলিং ভিসার কোটা উন্মুক্ত

মালয়েশিয়ায় ২৪ লাখ ৬৭ হাজার কলিং ভিসার কোটা উন্মুক্ত
সংগৃহীত

মালয়েশিয়া আবারও বিদেশি শ্রমিক নিয়োগে কলিং ভিসার কোটা খুলে দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশটি প্রায় ২৪ লাখ ৬৭ হাজারের বেশি কর্মী নেবে। 

মঙ্গলবার (১৯ আগস্ট) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল এক ঘোষণায় বিষয়টি জানান।

মালয়েশিয়ার প্রধান গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, প্রায় দুই বছর বন্ধ থাকার পর যৌথ মন্ত্রীপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। ওই বৈঠকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে ২০১৮ সালের পর দীর্ঘ চার বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ২০২২ সালের আগস্টে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করা হয়। তবে ২০২৩ সালের মার্চে বিদেশি শ্রমিক নিয়োগ প্রক্রিয়া স্থগিত ঘোষণা করে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়।

সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, কৃষি, বাগান, খনি, নিরাপত্তা, গুদাম, রেস্তোরাঁ, লন্ড্রি, কার্গো, বিল্ডিং ক্লিনিং, হোলসেল-রিটেলসহ মোট ১৩টি খাতে বিদেশি শ্রমিক নেয়া হবে। নির্মাণ খাতে নিয়োগ সীমাবদ্ধ থাকবে কেবল সরকারি প্রকল্পে, আর উৎপাদন খাতে অগ্রাধিকার পাবে নতুন বিনিয়োগ প্রকল্প।

তবে এবারের কলিং ভিসা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এবার শুধুমাত্র খাতভিত্তিক অনুমোদিত অফিসিয়াল এজেন্সিগুলো আবেদন করতে পারবে। ব্যক্তিগত এজেন্ট বা সরাসরি নিয়োগকর্তারা আর আবেদন করতে পারবেন না। আবেদন যাচাই শেষে অনুমোদন দেবে ফরেন ওয়ার্কার্স টেকনিকাল কমিটি এবং জয়েন্ট কমিটি।

স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল জানিয়েছেন, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ২৪ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন শ্রমিকের কোটা বহাল থাকবে। এর পর থেকে বিদেশি শ্রমিক নিয়োগ সীমিত করে দেশের মোট জনশক্তির ১০ শতাংশে সীমাবদ্ধ রাখা হবে।

তবে এবারের ঘোষণায় বাংলাদেশি শ্রমিকদের জন্য আলাদা কোনও সংখ্যা বা কোটা নির্ধারণ করা হয়নি। বিষয়টি নিয়ে এখনও দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা গণমাধ্যম কিছু জানায়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প