Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:৫৭, ১৭ সেপ্টেম্বর ২০২৫

গাজা দখলে ইসরায়েলের স্থল অভিযান, চলছে বোমাবর্ষণ

গাজা দখলে ইসরায়েলের স্থল অভিযান, চলছে বোমাবর্ষণ
ছবি: সংগৃহীত

ইসরায়েল গাজা শহরে পূর্ণমাত্রার স্থল অভিযান শুরু করেছে। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে বলেছেন, গাজা এখন আগুনে জ্বলছে। তিনি জানান, সৈন্যরা জিম্মিদের মুক্তি ও হামাসকে পরাজিত করার লক্ষ্যেই এ অভিযান চালিয়ে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, গত দুই বছরের মধ্যে এটাই সবচেয়ে ভয়াবহ হামলা। সারারাত ধরে বিমান থেকে বোমা, ক্ষেপণাস্ত্র হামলা ও ট্যাঙ্ক অগ্রযাত্রা গাজা শহরকে কাঁপিয়ে তুলেছে। ইসরায়েলি সেনাদের একজন কর্মকর্তা জানিয়েছেন, স্থলবাহিনী শহরের ভেতরে গভীর প্রবেশ করছে এবং আগামী দিনগুলোতে আরও সেনা পাঠানো হবে। সেনাদের ধারণা, গাজায় এখনো প্রায় ৩ হাজার হামাস যোদ্ধা অবস্থান করছে।

অভিযান শুরুর সময় ইউরোপীয় নেতাদের সম্ভাব্য নিষেধাজ্ঞা ও নিজ দেশের কিছু সামরিক কর্মকর্তার সতর্কবার্তা উপেক্ষা করেছে ইসরায়েল। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ অভিযানের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন।

এদিকে জাতিসংঘের তদন্ত কমিশন অভিযোগ করেছে, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড গণহত্যার পর্যায়ে পৌঁছেছে। তাদের দাবি, প্রধানমন্ত্রী নেতানিয়াহুসহ শীর্ষ নেতাদের উস্কানিতেই এ হামলার মাত্রা বেড়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানের প্রথম কয়েক ঘণ্টাতেই অন্তত ৪০ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। আহতের সংখ্যা দ্রুত বাড়ছে।

রয়টার্সের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, রাতের আঁধারে ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়া স্বজনদের উদ্ধারে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন মানুষজন। উদ্ধারকারীরা একটি শিশুর মরদেহ বের করে দ্রুত সবুজ কাপড়ে মুড়ে ফেলে, অন্যদিকে এক নারীর হাহাকারে ভারী হয়ে ওঠে পরিবেশ।

বাসিন্দা আবু মোহাম্মদ হামেদ জানান, তার অনেক আত্মীয় নিহত বা আহত হয়েছেন। তার এক চাচাতো বোন এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন। আমরা চেষ্টা করছি তাকে বের করার, বলেন তিনি।

ইসরায়েল আবারও গাজাবাসীকে দক্ষিণে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। ফলে হাজার হাজার ফিলিস্তিনি গাড়ি, রিকশা, গাধার গাড়ি বা পায়ে হেঁটে শহর ছাড়ছেন।

৭০ বছর বয়সী আবু তামার ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা আমাদের আবাসিক ভবন, মসজিদ, স্কুল, সড়ক—সব ধ্বংস করছে। এমনকি আমাদের স্মৃতিগুলোও মুছে ফেলছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!