Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:১৪, ২৩ আগস্ট ২০২৫

বিবিসি নিউজকে সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তা

‘গাজার শিশুরা বলে—মরতে চাই, যেন স্বর্গে খাবার পাই’

‘গাজার শিশুরা বলে—মরতে চাই, যেন স্বর্গে খাবার পাই’
ছবি: সংগৃহীত

গাজায় ভয়াবহ দুর্ভিক্ষের বাস্তবতা বর্ণনা করে সেভ দ্য চিলড্রেনের সিনিয়র মিডিয়া ম্যানেজার শাইমা আল-ওবাইদি জানিয়েছেন, শিশুদের হতাশা এতটাই তীব্র যে তারা বেঁচে থাকার বদলে মৃত্যু কামনা করছে। শাইমার ভাষায়, 

গাজার শিশুরা আমাকে বলেছে— তারা মরতে চায়, যাতে স্বর্গে গিয়ে অন্তত খাবার পায়।

বিবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে শাইমা বলেন, সাম্প্রতিক দুর্ভিক্ষ ঘোষণায় কেউ অবাক হওয়ার কিছু নেই, কারণ গাজার পরিস্থিতি তার চেয়েও ভয়াবহ। তিনি জানান, গত ২ মার্চ রমজান মাসে গাজায় অবস্থানকালে তিনি দেখেছেন কীভাবে খাদ্য সংকট দ্রুত তীব্র হয়ে উঠেছে।

প্রথমদিকে বাজারে লেটুস পাতা পাওয়া গিয়েছিলো, মানুষ আনন্দ করছিলো ইফতারে সালাদ বানানোর আশায়। কিন্তু কয়েক দিনের মধ্যেই প্রোটিন ও মাংস শেষ হয়ে যায়। এক সপ্তাহের মধ্যে ফল-সবজি বন্ধ, আর এক মাসের মধ্যে ময়দাও শেষ। যা সামান্য মেলে, তার দাম স্বাভাবিকের তিনগুণ,—বলেছেন শাইমা।

তিনি বর্ণনা করেন, 

এরপর মানুষ ঘাস, গাছের পাতা খেতে শুরু করে। সবচেয়ে হৃদয়বিদারক ছিল শিশুদের কথা—তারা বলেছে, মৃত্যু হলে অন্তত জান্নাতে খাবার পাওয়া যাবে।

শাইমা সতর্ক করে বলেন, এ ধারা চলতে থাকলে গাজা দ্রুত মানবশূন্য হয়ে পড়বে। তার মতে, এ বিপর্যয়ের দায় শুধু হামাস বা ইসরায়েলের নয়, বরং বিশ্ব সম্প্রদায়েরও— যারা নীরব থেকে হত্যাযজ্ঞ ঠেকাতে কিছুই করেনি।

সূত্র: বিবিসি নিউজ

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!