Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৫, ২৮ আগস্ট ২০২৫

গাজায় ভয়াবহ দুর্ভিক্ষ, অনাহারে মৃত ৩১৩ জন

গাজায় ভয়াবহ দুর্ভিক্ষ, অনাহারে মৃত ৩১৩ জন
ছবি: সংগৃহীত

গাজায় দুর্ভিক্ষ চরম আকার ধারণ করেছে। অনাহার ও অপুষ্টিতে মারা গেছেন আরও ১০ জন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। এ নিয়ে গাজায় অনাহারে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৩ জনে, যার মধ্যে ১১৯ জন শিশু।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার বুধবারের (২৭ আগষ্ট) প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটি ও আশপাশের এলাকা সবচেয়ে বেশি বিপর্যস্ত। সেপ্টেম্বরের মধ্যে দেইর আল বালাহ ও খান ইউনিসেও ভয়াবহ সংকট ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

জাতিসংঘ গাজায় চলমান দুর্ভিক্ষকে মানবসৃষ্ট বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছে। সংস্থাটির মতে, ইসরায়েলি বাহিনীর ত্রাণবাহী গাড়ি আটকে রাখা, সীমান্ত প্রবেশপথে বোমাবর্ষণ এবং ইসরায়েল নিয়ন্ত্রিত ত্রাণকেন্দ্রে নিয়মিত হামলার কারণে এ সংকট মারাত্মক পর্যায়ে পৌঁছেছে।

ইসরায়েলি আগ্রাসনের অংশ হিসেবে ত্রাণ প্রবেশে বাধা দেয়ার পর থেকে গাজার প্রতিটি মানুষ ক্ষুধার্ত দিন কাটাচ্ছে। বর্তমানে ৫ লাখেরও বেশি মানুষ অনাহার ও অপুষ্টির ঝুঁকিতে রয়েছে। সেপ্টেম্বরের মধ্যে এ সংখ্যা বেড়ে ৬ লাখ ৪০ হাজারে পৌঁছাতে পারে বলে জাতিসংঘের আশঙ্কা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩