Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২১, ১৮ সেপ্টেম্বর ২০২৫

কানাডায় ভারতীয় দূতাবাস দখলের ঘোষণা খালিস্তানপন্থিদের

কানাডায় ভারতীয় দূতাবাস দখলের ঘোষণা খালিস্তানপন্থিদের
ছবি: সংগৃহীত

কানাডার ভ্যানকুভারে ভারতীয় কনস্যুলেট দখলের ঘোষণা দিয়েছে খালিস্তানপন্থি সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে)। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে তারা কনস্যুলেটকে ‘গুপ্তচর নেটওয়ার্কের ঘাঁটি’ আখ্যা দিয়ে ওইদিনই দখল অভিযান চালানোর কথা জানায়।

সংগঠনটি জানিয়েছে, এ কারণে ওইদিন যাদের কনস্যুলেটে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তারা যেন অন্য তারিখে উপস্থিত হন। একই সঙ্গে নতুন ভারতীয় হাইকমিশনার দিনিশ পট্টনায়কের ছবিতে টার্গেট চিহ্ন এঁকে একটি পোস্টারও প্রকাশ করেছে এসএফজে।

বিবৃতিতে বলা হয়—

২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর তৎকালীন কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সংসদে স্বীকার করেছিলেন, খালিস্তানপন্থি নেতা হারদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্টরা জড়িত থাকার তদন্ত চলছে। দুই বছর কেটে গেলেও ভারতীয় কনস্যুলেটগুলো এখনো আমাদের আন্দোলনকারীদের লক্ষ্য করে নজরদারি চালাচ্ছে।

এসএফজে অভিযোগ করেছে, নিজ্জর হত্যার পর তাদের নেতাদের ওপর হুমকি এতটাই বেড়ে যায় যে, গণভোট প্রচারক ইন্দরজিত সিং গোসালকে বাধ্য হয়ে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) বিশেষ সুরক্ষা দেয়। সংগঠনটির দাবি, এবার কনস্যুলেট দখলের মাধ্যমে তারা ‘কানাডার মাটিতে গুপ্তচরবৃত্তি ও ভয় দেখানোর সংস্কৃতির জবাবদিহি চাইবে।’

এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা ভ্যানকুভার কনস্যুলেট এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

প্রেক্ষাপট:

১৯৮০-এর দশকে ভারতের পাঞ্জাবে শিখদের স্বাধীন রাষ্ট্র ‘খালিস্তান’ প্রতিষ্ঠার আন্দোলন দানা বাঁধে। সহিংসতায় প্রাণ যায় হাজারো মানুষের। সেনা অভিযান ও দমন-পীড়নের পর আন্দোলন থেমে গেলেও কানাডা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় শিখরা এখনো সক্রিয়।

নিজ্জর ছিলেন এমনই এক নেতা, যাকে ভারত ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়েছিল। ২০২৩ সালের ১৮ জুন ভ্যানকুভারের শহরতলীতে তাকে গুলি করে হত্যা করা হয়। এরপরই কানাডা-ভারত সম্পর্ক তীব্র সংকটে পড়ে, কারণ প্রধানমন্ত্রী ট্রুডো প্রকাশ্যে ভারতের গুপ্তচর সংস্থাকে দায়ী করেছিলেন।

সবার দেশ/কেএম
 

শীর্ষ সংবাদ:

প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার