Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:৪৪, ২৫ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০১:৪৫, ২৫ সেপ্টেম্বর ২০২৫

তাইওয়ানে হ্রদের বাঁধ ভেঙে নিহত ১৭, নিখোঁজ শতাধিক

তাইওয়ানে হ্রদের বাঁধ ভেঙে নিহত ১৭, নিখোঁজ শতাধিক
ছবি: সংগৃহীত

তাইওয়ানে শক্তিশালী ঘূর্ণিঝড় রাগাসার প্রভাবে হুয়ালিয়েন কাউন্টির একটি হ্রদের বাঁধ ভেঙে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১৫২ জন।

গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাঁধ ধসে পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়। প্রবল স্রোতে একটি সেতু ভেসে যায় এবং প্রধান সড়কগুলো কাদা-মাটিতে ঢেকে যায়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত মাতায়ান ক্রিক হ্রদ এলাকায় এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।

তাইওয়ানের দমকল বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত অঞ্চল থেকে অন্তত ৩ হাজার ২৮৫ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। সারাদেশে প্রায় ৮ হাজার ৪০০ মানুষকে আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।

প্রতি বছর জুলাই থেকে অক্টোবর পর্যন্ত তাইওয়ান নিয়মিতভাবে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়-ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। তবে এবারের রাগাসা ঘূর্ণিঝড় অতীতের তুলনায় বেশি ভয়াবহ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য