Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:২৯, ৬ অক্টোবর ২০২৫

গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে নেদারল্যান্ডসে লাখো মানুষের বিক্ষোভ

গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে নেদারল্যান্ডসে লাখো মানুষের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে নেদারল্যান্ডসে লাখো মানুষ রাস্তায় নেমেছেন। রোববার (৫ অক্টোবর) রাজধানী আমস্টারডামে আয়োজিত বিশাল এ বিক্ষোভে প্রায় আড়াই লাখ মানুষ অংশ নেন। আয়োজক ও স্থানীয় পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

‘রেড লাইন মার্চ’ নামে পরিচিত এ বিক্ষোভে অংশ নেয়া অধিকাংশ মানুষ লাল রঙের পোশাক পরেছিলেন—যা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবে ব্যবহৃত হয়। তারা গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলের অবরোধ প্রত্যাহারের দাবি জানান।

আয়োজক সংস্থা প্যাক্স নেদারল্যান্ডস জানায়, বিক্ষোভটি মূলত শান্তির আহ্বান জানাতে এবং গাজার মানবিক বিপর্যয় বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর অবস্থান নিশ্চিত করার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে।

বিক্ষোভকারীরা বলেন, এটি গত মে মাসে দ্য হেগে অনুষ্ঠিত বিশাল গাজা সংহতি সমাবেশেরই ধারাবাহিক আয়োজন। প্রবল বৃষ্টির মধ্যেও তারা ছয় কিলোমিটার দীর্ঘ মিছিলে অংশ নেন, হাতে ফিলিস্তিনের পতাকা ও ব্যানার নিয়ে স্লোগান দেন—‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন, ‘স্টপ দ্য ওয়ার ইন গাজা’, ‘জাস্টিস ফর প্যালেস্টাইন।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক যুদ্ধবিরতি প্রস্তাবের আগেই এ আন্দোলনের প্রস্তুতি নেয়া হয়েছিলো। তবে বিক্ষোভকারীরা স্পষ্ট করে জানিয়েছেন, তারা কোনও রাজনৈতিক সমঝোতা নয়, বরং নিঃশর্ত যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা নিশ্চিত দেখতে চান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার