Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৯, ৫ অক্টোবর ২০২৫

গাজায় ফ্লোটিলা ও শহিদুল আলম: প্রধান উপদেষ্টার সংহতির বার্তা

গাজায় ফ্লোটিলা ও শহিদুল আলম: প্রধান উপদেষ্টার সংহতির বার্তা
ছবি: সংগৃহীত

গাজার উদ্দেশে যাত্রা করা ঐতিহাসিক নৌবহর এবং এতে অংশ নেয়া বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৪ অক্টোবর) রাতে এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

প্রধান উপদেষ্টা বলেন, নৌবহরের অবস্থা ও যাত্রীদের নিরাপত্তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষ করে শহিদুল আলমের বিষয়ে সরকার গুরুত্বের সঙ্গে নজর রাখছে।

বিবৃতিতে ইউনূস স্মরণ করিয়ে দেন, ২০১৮ সালে হাসিনা সরকারের সময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার কারণে শহিদুলকে ১০৭ দিন কারাবরণ করতে হয়েছিলো। তখন যেমন সাহস ও দৃঢ়তার পরিচয় তিনি দিয়েছিলেন, গাজার এ মিশনেও তিনি সে অটল চেতনা নিয়ে এগিয়ে গেছেন। প্রধান উপদেষ্টা শহিদুলকে বাংলাদেশের জনগণের অবিচল প্রতীক বলে অভিহিত করেন।

তিনি আরও বলেন, গত মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে আমি যেমন বলেছিলাম— মানবিক যন্ত্রণার প্রতি উদাসীনতা মানবজাতির অর্জিত অগ্রগতিকে ধ্বংস করছে। গাজার বিপর্যয় তার সবচেয়ে জ্বলন্ত উদাহরণ। শিশুরা অনাহারে মারা যাচ্ছে, সাধারণ মানুষ নির্বিচারে নিহত হচ্ছে, হাসপাতাল-স্কুল-পাড়া-মহল্লা ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা শহিদুল আলম এবং গাজার পাশে আছি— এখন এবং চিরকাল।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার