Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:০২, ২১ অক্টোবর ২০২৫

আপডেট: ১২:০৪, ২১ অক্টোবর ২০২৫

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি
ছবি: সংগৃহীত

জাপানের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী সানায়ে তাকাইচি।

মঙ্গলবার (২১ অক্টোবর) জাপানের পার্লামেন্টে অনুষ্ঠিত নির্বাচনে তাকাইচি পেয়েছেন ২৩৭ ভোট, যেখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টি অব জাপানের ইউশিহিকো নোদা পেয়েছেন ১৪৯ ভোট। ভোটের ফল প্রকাশের পর পার্লামেন্ট সদস্যরা তাকাইচিকে উষ্ণ করতালির মাধ্যমে অভিনন্দন জানান।

সানায়ে তাকাইচির নির্বাচন দেশটিতে রাজনৈতিক শূন্যতার অবসান ঘটিয়েছে। জুলাইয়ে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির নির্বাচনে বড় পরাজয়ের পর তিন মাস ধরে রাজনৈতিক উত্তেজনা ও বিতর্ক চলছিলো। এ পরিস্থিতিতে তাকাইচির নির্বাচনী জয় জাপানের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে।

৬৪ বছর বয়সী এ রক্ষণশীল নেতা, যিনি এলডিপির কট্টরপন্থী শাখার সদস্য, জাপানের মধ্যে ‘আয়রন লেডি’ হিসেবে পরিচিত। ৩০ বছরের সংসদীয় অভিজ্ঞতার পাশাপাশি তিনি অর্থনৈতিক নিরাপত্তা ও অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সানায়ে তাকাইচির এ ইতিহাস রচনা জাপানের কাঁচের সিলিং ভেঙে ফেলার প্রতীক হিসেবে ধরা হচ্ছে, যেখানে এখনও পুরুষরা ক্ষমতার প্রধান অগ্রাধিকারী।

জাপান এখন এক নতুন অধ্যায় শুরু করলো, যেখানে প্রথমবারের মতো দেশটির সর্বোচ্চ পদে নারী নেতৃত্বের অভিজ্ঞতা যুক্ত হলো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য