Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:১৯, ৪ জানুয়ারি ২০২৬

আপডেট: ০০:২০, ৪ জানুয়ারি ২০২৬

ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের ডাক মাচাদোর

ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের ডাক মাচাদোর
ফাইল ছবি

ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের জন্য প্রকাশ্য আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী নেত্রী ও নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র আটক করার দাবির পর শনিবার প্রথমবারের মতো জনসমক্ষে বক্তব্য দিয়ে তিনি এ আহ্বান জানান।

ভেনেজুয়েলার জনগণের উদ্দেশে দেয়া এক চিঠিতে মাচাদো বলেন, দেশের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠার সময় এসেছে। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে এবং এখন সে অবস্থা থেকে বেরিয়ে আসার ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে।

চিঠিতে তিনি ২০২৪ সালের নির্বাচনে মাদুরোর প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়াকে ভেনেজুয়েলার বৈধ ও পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আহ্বান জানান। মাচাদোর মতে, ওই নির্বাচনে প্রকৃত বিজয়ী ছিলেন গঞ্জালেজ উরুতিয়াই।

মাচাদো বলেন, নিকোলাস মাদুরো এখন আন্তর্জাতিক বিচারব্যবস্থার মুখোমুখি হচ্ছেন। ভেনেজুয়েলার জনগণসহ বিভিন্ন দেশের নাগরিকদের বিরুদ্ধে সংঘটিত গুরুতর অপরাধের জন্য তাকে জবাবদিহি করতে হবে। তিনি অভিযোগ করেন, আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকট সমাধানের সব প্রস্তাব মাদুরো বারবার প্রত্যাখ্যান করেছেন। তার ভাষায়, এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র যে আইন প্রয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল, সেটিই এখন বাস্তবায়িত হয়েছে।

ভেনেজুয়েলায় জনগণের শাসন প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করে মাচাদো বলেন, দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে, রাজনৈতিক বন্দিদের মুক্তি দেয়া হবে এবং একটি নতুন ভেনেজুয়েলা গড়ে তোলা হবে। একই সঙ্গে প্রবাসে থাকা লাখো নাগরিককে নিরাপদে দেশে ফেরানোর প্রতিশ্রুতিও দেন তিনি।

মাচাদোর বক্তব্যে ২০২৪ সালের নির্বাচনকে কেন্দ্র করে ওঠা বিতর্কের কথাও উঠে আসে। তিনি বলেন, ওই নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে এবং বিতর্কের মধ্যেই চলতি বছরের শুরুতে মাদুরো পুনরায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। নির্বাচনের পর এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়া দেশ ছেড়ে স্পেনে চলে যান এবং বর্তমানে সেখানেই অবস্থান করছেন।

চিঠিতে মাচাদো গঞ্জালেজ উরুতিয়াকে অবিলম্বে সাংবিধানিক দায়িত্ব গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনীর সব স্তরের কর্মকর্তা ও সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গঞ্জালেজ উরুতিয়াকে দেশের বৈধ প্রেসিডেন্ট ও প্রধান সেনাপতি হিসেবে স্বীকৃতি দিতে হবে।

মাচাদো বলেন, দেশের ওপর অর্পিত ঐতিহাসিক দায়িত্ব পালনে তারা প্রস্তুত। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জনগণকে সজাগ, সক্রিয় ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

মাচাদোর এ চিঠি নিজের এক্স অ্যাকাউন্টে শেয়ার করে এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়া বলেন, ভেনেজুয়েলার নাগরিকরা একটি চূড়ান্ত ও গুরুত্বপূর্ণ সময় পার করছেন। তিনি দাবি করেন, মাতৃভূমিকে নতুনভাবে গড়ে তোলার জন্য তারা সম্পূর্ণভাবে প্রস্তুত।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা