Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:২৪, ১৮ ডিসেম্বর ২০২৫

গোপনে গিয়েছিলেন নরওয়ে—অবস্থান অজানা

অসলো ত্যাগ করলেন নোবেলজয়ী মাচাদো

অসলো ত্যাগ করলেন নোবেলজয়ী মাচাদো
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার বিরোধী নেতা ও ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো নরওয়ের রাজধানী অসলো ছেড়ে গেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) তার রাজনৈতিক দলের এক সদস্য বিষয়টি নিশ্চিত করলেও মাচাদোর বর্তমান অবস্থান কোথায়, সে বিষয়ে কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

ফরাসি বার্তা সংস্থা এএফপিকে উদ্ধৃত করে জানানো হয়, দীর্ঘদিন গোপনে ভেনেজুয়েলায় থাকা অবস্থায় আন্তর্জাতিক চাপ ও রাজনৈতিক নিরাপত্তার কারণে মাচাদো সম্প্রতি রাতের আঁধারে নরওয়ে গমন করেছিলেন। সে যাত্রায় পড়ে গিয়ে তার মেরুদণ্ডে আঘাত লাগে এবং একটি হাড় ভেঙে যায়।

দলের সদস্য পেদ্রো উর্রুচুর্তু নোসেল্লি সোশ্যাল মিডিয়া এক্স-এ পোস্ট করে মাচাদোর শারীরিক অবস্থা সম্পর্কে সর্বশেষ আপডেট জানান। তার ভাষায়—বর্তমানে নোবেলজয়ী নেতা শারীরিকভাবে ভালো আছেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে নিয়মিত মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন।

তিনি আরও জানান, মাচাদো এখন অসলোতে নেই।

তবে কোথায় স্থানান্তরিত হয়েছেন বা নিরাপত্তার কারণে কি ব্যবস্থা নেয়া হয়েছে—সেসব প্রশ্নের কোনো জবাব দেয়া হয়নি।

ভেনেজুয়েলায় বিরোধী আন্দোলনের প্রধান মুখ হয়ে ওঠা মাচাদো সাম্প্রতিক বছরগুলোতে সরকারবিরোধী গণআন্দোলন, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা ও গণতন্ত্রের দাবিতে দীর্ঘ লড়াইয়ের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর তার নিরাপত্তা ও গোপন চলাফেরা আরও কঠোর নজরদারির মধ্যে এসেছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন।

এখন অপেক্ষা—তার পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কোথা থেকে শুরু হবে এবং ভেনেজুয়েলার আগামী উত্তাল রাজনৈতিক সমীকরণে তিনি কোন অবস্থান নেবেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার