Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:০২, ৯ জানুয়ারি ২০২৬

আপডেট: ০১:০৩, ৯ জানুয়ারি ২০২৬

জীবনঝুঁকির সতর্কতা

ব্রিটেনজুড়ে রেড অ্যালার্ট, শক্তিশালী তুষারঝড়ের আশঙ্কা

ব্রিটেনজুড়ে রেড অ্যালার্ট, শক্তিশালী তুষারঝড়ের আশঙ্কা
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যজুড়ে ভয়াবহ ঝড়, প্রচণ্ড বৃষ্টি ও তুষারপাতের আশঙ্কায় সর্বোচ্চ মাত্রার সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দফতর। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় বুধবার বিকেল থেকে বিভিন্ন অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, যা সরাসরি জীবনঝুঁকির সতর্কতা হিসেবে বিবেচিত হচ্ছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আসন্ন ঝড়ের সময় অনেক এলাকায় ঘণ্টায় ৯০ থেকে ১০০ মাইলেরও বেশি গতিতে দমকা বাতাস বয়ে যেতে পারে। তীব্র বাতাসের সঙ্গে ভারি বৃষ্টি ও তুষারপাত পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশেষ করে পাহাড়ি ও উঁচু এলাকাগুলোতে এক ফুট পর্যন্ত তুষার জমার সম্ভাবনার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এতে করে এসব অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়তে পারে। দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ড, ওয়েলস, মিডল্যান্ডস এবং উত্তর ইংল্যান্ডের কিছু অংশে ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।

উপকূলীয় এলাকাগুলোতে জলোচ্ছ্বাস ও বিশাল ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এতে উপকূলবর্তী বসতি, বন্দর ও সড়ক মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।

প্রচণ্ড বাতাসের কারণে গাছ উপড়ে পড়া, বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়া এবং ঘরবাড়ির ছাদ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের ঝুঁকিও তৈরি হয়েছে। ভারি বৃষ্টির ফলে অনেক এলাকায় হঠাৎ বন্যা ও জলাবদ্ধতা দেখা দিতে পারে।

তুষারপাত ও বরফ জমে সড়কগুলো অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়বে, যার ফলে যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটতে পারে। রেল, বাস ও বিমান চলাচলেও বড় ধরনের ব্যাঘাতের আশঙ্কা করা হচ্ছে।

এ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া মানুষকে ঘরের বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। ঝড়ের সময় ভ্রমণ এড়িয়ে চলতে এবং আবহাওয়া দফতর ও স্থানীয় প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। বিশেষ করে বয়স্ক ব্যক্তি, শিশু ও অসুস্থদের প্রতি অতিরিক্ত সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া জরুরি পরিস্থিতিতে কিছু এলাকায় স্কুল বন্ধ ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ বিষয়ে অভিভাবকদের টেক্সট মেসেজ, ই-মেইল ও স্কুলের ওয়েবসাইটের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জানানো হবে। তবে কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, অপ্রয়োজনীয়ভাবে স্কুল বন্ধ করা হবে না।

আবহাওয়া পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দফতর। পরিস্থিতির অবনতি হলে আরও কড়া সতর্কতা জারি করা হতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা