Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:০১, ১৪ জানুয়ারি ২০২৬

‘সাহায্য আসছে’ বলে আশ্বাস

ইরানে বিক্ষোভ অব্যাহত রাখার ডাক ট্রাম্পের

ইরানে বিক্ষোভ অব্যাহত রাখার ডাক ট্রাম্পের
ছবি: সংগৃহীত

ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনে প্রকাশ্য সমর্থন জানিয়ে রাজপথে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ইরানি জনগণকে আশ্বস্ত করেছেন যে তাদের জন্য সহায়তা পথে রয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ইরানের দেশপ্রেমিকদের আন্দোলন থামানো যাবে না। তিনি লেখেন, বিক্ষোভ চালিয়ে যান, নিজেদের প্রতিষ্ঠান দখলে নিন। হত্যাকারী ও নিপীড়কদের নাম সংরক্ষণ করুন, তাদেরকে চড়া মূল্য দিতে হবে। এ কাণ্ডজ্ঞানহীন হত্যাযজ্ঞ বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরানের কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করেছি।

তবে ট্রাম্প যে ‘সহায়তা’ দেয়ার কথা বলেছেন, তা কী ধরনের সহায়তা এবং কখন তা ইরানে পৌঁছাবে—সে বিষয়ে কোনও স্পষ্ট ব্যাখ্যা দেননি তিনি। তার এ মন্তব্য নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে কৌতূহল ও উত্তেজনা সৃষ্টি করেছে।

ইরানে সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভের সূত্রপাত ঘটে গত ২৮ ডিসেম্বর। রাজধানী তেহরানের কয়েকটি বাজার এলাকায় অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হয় ছোট পরিসরের প্রতিবাদ। ধীরে ধীরে সে আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন শহরে।

মূল্যবৃদ্ধি, তীব্র মুদ্রাস্ফীতি, জাতীয় মুদ্রা রিয়ালের ব্যাপক দরপতন এবং বেকারত্বে ক্ষুব্ধ হয়ে ওঠে তরুণ জনগোষ্ঠী ও সাধারণ মানুষ। এসব ইস্যু সামনে এনে তারা ধারাবাহিকভাবে রাস্তায় নামতে শুরু করে। গত বৃহস্পতিবার থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং বিভিন্ন এলাকায় সহিংসতার খবর পাওয়া যায়।

এর মধ্যেই ইরানের নির্বাসিত শেষ শাহের ছেলে রেজা পাহলভি সরকারের বিরুদ্ধে আরও জোরালো আন্দোলনের ডাক দিলে বিক্ষোভ নতুন মাত্রা পায়। তার আহ্বানের পর রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরের রাজপথ জনসমুদ্রে পরিণত হয় বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এ বক্তব্য ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিতে নতুন রাজনৈতিক বার্তা বহন করছে, যা দেশটির সরকার ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাড়তি চাপ তৈরি করতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার