Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:২২, ২০ জানুয়ারি ২০২৬

আপডেট: ০০:২৩, ২০ জানুয়ারি ২০২৬

দক্ষিণ আফ্রিকায় মিনিবাস-লরি সংঘর্ষে ১৩ স্কুলশিক্ষার্থী নিহত

দক্ষিণ আফ্রিকায় মিনিবাস-লরি সংঘর্ষে ১৩ স্কুলশিক্ষার্থী নিহত
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের দক্ষিণাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জন স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। একটি মিনিবাস ও একটি লরির মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় মিনিবাসটিতে স্কুলশিক্ষার্থীরা যাত্রা করছিলো।

স্থানীয় শিক্ষা কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, সোমবার সকালে স্থানীয় সময় আনুমানিক ৭টার দিকে গাউতেং প্রদেশের ভ্যান্ডারবাইলপার্ক এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর ঘটনাস্থলেই ১১ জন শিক্ষার্থী মারা যায়। পরে গুরুতর আহত অবস্থায় আরও দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত আরও দুই শিক্ষার্থী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশের মুখপাত্র মাভেলা মাসোন্দো জানান, দুর্ঘটনার সময় মিনিবাসটির চালক একাধিক যানবাহনকে ওভারটেক করার চেষ্টা করছিলেন। এ সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। তিনি বলেন, এ ঘটনায় অনিচ্ছাকৃত শাস্তিযোগ্য হত্যাকাণ্ডের অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।

গাউতেং প্রদেশের শিক্ষা বিভাগ জানিয়েছে, দুর্ঘটনায় আহত মিনিবাসটির চালককে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে লরিটির চালকের অবস্থা সম্পর্কে নিশ্চিত কোনও তথ্য এখনও পাওয়া যায়নি।

দক্ষিণ আফ্রিকায় দ্রুতগতিতে গাড়ি চালানো, বেপরোয়া ড্রাইভিং এবং সড়কে চলাচলকারী যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবের কারণে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় মোট ১১ হাজার ৪১৮ জন নিহত হয়েছেন, যা আগের বছরের তুলনায় প্রায় ৬ শতাংশ কম। তবে এখনও প্রতিদিন গড়ে ৩১ জন মানুষের মৃত্যু হচ্ছে সড়ক দুর্ঘটনায়।

এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তিনি ঘটনাটিকে মর্মান্তিক উল্লেখ করে বলেন, দেশের শিশুরাই জাতির সবচেয়ে মূল্যবান সম্পদ। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক আইন কঠোরভাবে মেনে চলা, শিক্ষার্থী পরিবহনে ব্যবহৃত যানবাহনের মান নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট সেবাদানকারীদের জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হামের টিকা না দিয়ে দুই সরকার ‘ক্ষমাহীন অপরাধ’ করেছে: প্রধানমন্ত্রী
‘ড. মোশাররফ ছাড়া সবার সিনিয়র ছিলাম, তবুও মূল্যায়ন পাইনি’
তিন হাজার কোটি টাকা উধাও শেয়ার মার্কেটে
নির্বাচন ‘স্বচ্ছ হলে ফল ভিন্ন হতো’— বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার
‘অধিনায়ক রাজা, বাকিরা প্রজা?’-বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে ক্ষোভে তাপস বৈশ্য
হজের প্রথম ফ্লাইট জেদ্দায় অবতরণ
আইএমএফ ঋণ স্থগিতের গুঞ্জন ‘সম্পূর্ণ অসত্য’
হরমুজে আবারও থামিয়ে দেয়া হলো ‘বাংলার জয়যাত্রা’কে
হরমুজ পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’
ঢাকায় নিজের বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ
মিসাইল নয়, মৌমাছির দখলে ইসরায়েল
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়’—গুজব
জ্বালানি সংকটে অচল ১০ বিদ্যুৎকেন্দ্র, অন্ধকারে চট্টগ্রাম নগরী
হরমুজ খুলে স্বস্তি, কিন্তু রইলো চাপ: দ্রুত চুক্তির তাগিদ ট্রাম্পের
সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা প্রায় চূড়ান্ত
হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ জামায়াত আমির
১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া, থাকছে টি-টোয়েন্টিও
৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার
হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসতে পারে ইসরায়েল-লেবানন: ট্রাম্প