Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৭, ১৮ নভেম্বর ২০২৬

মৌচাক মোড়ে উদ্ধার, কয়েক দিন আগে মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের

মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের পিলারের সুরঙ্গে নারীর লাশ

মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের পিলারের সুরঙ্গে নারীর লাশ
ছবি: সংগৃহীত

রাজধানীর মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের একটি পিলারের ভেতরের সুরঙ্গ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারী ভবঘুরে ও ভাসমান ছিলেন বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফ্লাইওভারের মৌচাক মোড়ের একটি পিলারের ভিমের ভেতরে থাকা সুরঙ্গ থেকে লাশটি উদ্ধার করা হয়।

শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) এস এম রাশেদুল ইসলাম জানান, ওই নারী ফ্লাইওভারের পিলারের ভিমের ভেতরের সুরঙ্গে ঘুমাতেন। তিনি ভবঘুরে ও ভাসমান অবস্থায় সেখানে বসবাস করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, উদ্ধার হওয়া লাশটি পচে ফুলে গিয়েছিলো। এতে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট সময় ও কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পরে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসআই এস এম রাশেদুল ইসলাম জানান, এ ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে। একই সঙ্গে নিহত নারীর পরিচয় শনাক্তেরও চেষ্টা করছে পুলিশ।

সবার দেশ/এমকেজে

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

দেশে গৃহযুদ্ধের পাঁয়তারা করছে অপশক্তি: স্পিকার
আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: জামায়াত আমির
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী
গোপালগঞ্জে রামদা-চাপাতি নিয়ে জঙ্গি ছাত্রলীগের মহড়া
শামীম ওসমানের বাড়িতে আগুন
৫৭ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের
বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক
খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, মুছে ফেলা হলো ‘টুঙ্গিপাড়া’ নাম
এক ফ্রেমে তিন দেশের সুন্দরী, আলোচনায় মাহি
আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহানা
ফুলবাড়ীতে মাচা পদ্ধতিতে আগাম শিম চাষে ভালো ফলন
যশোর গদখালীতে ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা
নড়াইলে বিএনপির মিছিলে জঙ্গি আওয়ামী লীগের হামলা, নিহত ২
একই মঞ্চে ট্রাম্প, পুতিন ও শি—নতুন ইতিহাস