Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৯, ৬ মার্চ ২০২৬

ঢামেকের নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামীর নির্যাতনের অভিযোগ

ঢামেকের নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামীর নির্যাতনের অভিযোগ
ছবি: সংগৃহীত

রাজধানীর চাঁনখারপুল এলাকায় বাসা থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের এক নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নার্সের নাম নাহিদা আক্তার ববি (২৯)।

বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাতে চাঁনখারপুল এলাকার একটি ছয়তলা ভবনের ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কাউছার জানান, ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া শেষে তা মর্গে পাঠানো হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, নাহিদা আক্তার ববি সিরাজগঞ্জ সদর রেলওয়ে কলোনির বাসিন্দা মো. আক্তার হোসেনের মেয়ে। তিনি রাজধানীর চাঁনখারপুল এলাকায় স্বামী ইলিয়াসের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন। এটি ছিলো তার দ্বিতীয় বিয়ে। প্রথম সংসার বিচ্ছেদের পর ২০২২ সালে তিনি ইলিয়াসকে বিয়ে করেন।

নাহিদা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নার্স হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের ফুপাতো ভাই ফরহাদ রহমান অভিযোগ করেন, নাহিদা ও তার স্বামী ইলিয়াসের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিলো। তার দাবি, স্বামী ইলিয়াস তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। এসব অভিযোগে গত বছর জানুয়ারিতে তার স্বামীর বিরুদ্ধে একটি মামলাও করা হয়েছিলো।

তিনি জানান, ওই মামলায় ইলিয়াস কিছুদিন কারাভোগ করার পর পরে পারিবারিকভাবে আপস-মীমাংসা হয় এবং তারা আবার একসঙ্গে বসবাস শুরু করেন।

ফরহাদ রহমানের দাবি, মৃত্যুর আগে নাহিদা একটি চিরকুট লিখে রেখে গেছেন। সেখানে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের নির্যাতনের কথা উল্লেখ করে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেয়ার কথা লিখেছেন।

তিনি আরও বলেন, ঘটনার দিন সন্ধ্যায় স্বামী-স্ত্রী দুজনেই বাসায় ছিলেন এবং তাদের মধ্যে ঝগড়া হয়। পরে ইলিয়াস বাসা থেকে বের হয়ে যান বলে প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে। ঘটনার পর থেকে তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

নিহতের স্বজনরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী