Sobar Desh | সবার দেশ সবার দেশ ডেস্ক

প্রকাশিত: ১০:০৩, ৮ অক্টোবর ২০২৫

আবেদন চলছে অনলাইনে

বিনামূল্যে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির নিশ্চয়তা

বিনামূল্যে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির নিশ্চয়তা
ছবি: ইন্টারনেট

দেশ-বিদেশে তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৭০তম রাউন্ডে শিক্ষার্থী ভর্তি নিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক–বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইডিবি–বিআইএসইডব্লিউ)। এ স্কলারশিপ প্রোগ্রামের আওতায় সাড়ে আট মাস মেয়াদি প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হবে, যার বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা। কোর্স শেষে উত্তীর্ণদের চাকরির সুযোগও রয়েছে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে।

স্কলারশিপ প্রোগ্রাম সম্পর্কে

বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি), জেদ্দার যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত আইডিবি-বিআইএসইডব্লিউ ১৯ বছর ধরে এ আইটি স্কলারশিপ প্রোগ্রামটি পরিচালনা করছে। এখন পর্যন্ত ১৭ হাজার ২৭৬ জন আইটি পেশাজীবী এ প্রোগ্রাম থেকে প্রশিক্ষণ নিয়ে দেশের ভেতরে ও বাইরে ৩ হাজার ২৫৪টিরও বেশি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

প্রোগ্রামটির আওতায় ১৩টি বিষয়ের ওপর প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ শেষে ৯২ শতাংশ শিক্ষার্থী সফলভাবে চাকরিতে যোগ দিয়েছেন বলে প্রতিষ্ঠানটির তথ্য বলছে।

আসনসংখ্যা ও সময়কাল

চলমান ৭০তম রাউন্ডে মোট ১৬৫টি আসনে ভর্তি দেয়া হবে। প্রশিক্ষণের মেয়াদ সাড়ে আট মাস। প্রশিক্ষণ শেষে উত্তীর্ণরা আইডিবি-বিআইএসইডব্লিউ–এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ পাবেন।

যোগ্যতা

প্রার্থীকে স্নাতক, ফাজিল, মাস্টার্স, কামিল পাস অথবা মাস্টার্স বা কামিলে অধ্যয়নরত হতে হবে। চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (শুধু কম্পিউটার, টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিকস, সিভিল, আর্কিটেকচার, সার্ভে বা কনস্ট্রাকশন বিভাগে) প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

বয়সসীমা

আবেদনের শেষ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। আগের কোনো রাউন্ডে অংশগ্রহণকারী প্রার্থী পুনরায় আবেদন করতে পারবেন না।

পরীক্ষা ও বাছাই

লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা ও চট্টগ্রামে। গণিত ও ইংরেজি বিষয়ে এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা নেয়া হবে। উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার পর চূড়ান্তভাবে নির্বাচিত হবেন।

সুযোগ-সুবিধা

  • সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ (মূল্য প্রায় দুই লাখ টাকা)
  • কোর্স শেষে চাকরির নিশ্চয়তা
  • আন্তর্জাতিক মানের আইটি প্রফেশনাল হিসেবে স্বীকৃতি পাওয়ার সুযোগ
  • প্রশিক্ষণের সময় আধুনিক ল্যাব, সফটওয়্যার টুলস ও প্রজেক্টভিত্তিক শিক্ষা

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা আইডিবি–বিআইএসইডব্লিউ স্কলারশিপ প্রোগ্রামের ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়

আগামী ১৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করা যাবে।

ডিপ্লোমাধারীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র শুধুমাত্র ঢাকায় অবস্থিত।

(তথ্যসূত্র: আইডিবি–বিআইএসইডব্লিউ অফিসিয়াল ওয়েবসাইট)

আরও চাকরির খোঁজ: মিনিস্টার হাই-টেক পার্কে নিয়োগ, অনলাইনে আবেদন 

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

এভারেস্ট জয়ে ইতিহাস গড়লেন নুরুন্নাহার নিম্নি
আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যু, তদন্তে পুলিশ
লেবাননে ইসরায়েলি বিমান হামলা, শিশুসহ নিহত ৩১
আজ ফরিদপুরের ১০ গ্রামে ঈদ উদযাপন
ওয়াশিংটনের ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা
বাংলাদেশ সীমান্তে শত শত মানুষের ভিড়
ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ
উত্তরা মেট্রোরেল স্টেশনের নিচ থেকে পশুরহাট উচ্ছেদ
রূপপুর প্রকল্পে কর্মরত রুশ নাগরিকের রহস্যজনক মৃত্যু
চীন সফরের প্রতিনিধি দলে জকসুর কেউ নেই, ক্ষুব্ধ ছাত্রদল নেতারা
নারী সহকর্মীকে সাত বছর ধরে যৌন নির্যাতন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিমি যানজট, দুর্ভোগে ঘরমুখো মানুষ
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা
আরাফার ময়দানে খুতবা শেষে জোহর-আসর আদায়
বাণিজ্যচুক্তি বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে দিয়ে বিএনপি করিয়েছে: আসিফ মাহমুদ
সন্ত্রাসীদের কোনও অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বাগআঁচড়া সাতমাইল পশুহাটে শেষ মুহূর্তে জমজমাট বেচাকেনা
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ
জনবল নেবে ট্রাস্ট ব্যাংক পিএলসি
অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮
এক-এগারোর ‘তিন ম’ ষড়যন্ত্রকারী—মইন, মতি ও মাহফুজ!